চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর মেরুর আকাশে অরোরার অপার্থিব সৌন্দর্য্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উত্তর মেরুর আকাশে অরোরার অপার্থিব সৌন্দর্য্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর মেরুর আকাশে দেখা মিলছে অরোরার বর্ণিল আলোর খেলার। আর তারই সৌন্দর্য্য উপভোগ করতে পর্যটকেরা ছুটে যাচ্ছেন সেখানে।

বছরের একটি নির্দিষ্ট সময়ে বর্ণিল হয়ে ওঠে মেরু অঞ্চলগুলোর রাতের আকাশ, যা পরিচিত নর্দার্ন লাইটস, পোলার লাইটস কিংবা অরোরা নামে। বাংলায় যার নাম মেরুজ্যোতি বা সুমেরু প্রভা। তারই অপার্থিব সৌন্দর্য্য উপভোগ করছেন পর্যটকরা।

নর্দার্ন লাইটস, পোলার লাইটস কিংবা অরোরার সৌন্দর্য।

 

অরোরার, পোলার লাইটস বা মেরুজ্যোতি দুই ধরনের। উত্তর মেরুতে একে বলা হয় ‘অরোরা বোরিয়ালিস’। আর দক্ষিণ মেরুতে এই আলো ‘অরোরা অস্ট্রালিস’ নামে পরিচিত। দক্ষিণ মেরুতে জনবসতি নেই এবং সেখানে যাওয়াটাও সহজ নয়। তাই অরোরার টানে পর্যটকরা ভিড় করেন উত্তরে মেরুতেই।

একজন ব্যক্তি অরোরার আলো দেখছেন আকাশে, গাড়ির উপর দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ
 গাড়ির উপরে দাঁড়িয়ে আলোর খেলা উপভোগ করছেন একজন ভ্রমণকারী। ছবিটি দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলের।

 

মূলত স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে নর্দার্ন লাইটসের এমন স্বর্গীয় আলোর দেখা মিলে। নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ডের একাংশ, অ্যালাস্কা এবং সাইবেরিয়ার উত্তরাঞ্চলে এই মেরুজ্যোতির দেখা মেলে। এমনকি যুক্তরাজ্য, জার্মানি উত্তরাঞ্চল থেকেও এই আলোর বৃষ্টি দেখা যেতে পারে।

আলোর প্রভায় রেঙেছে গোটা দিগন্ত। ছবিটি জার্মানির লোয়ার স্যাক্সনির ফ্রিজলান্ড থেকে তোলা।

 

মূলত, সৌর ঝড়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ধেয়ে আসা সৌর কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বাধা পায়। কিছু কণা বায়ুমণ্ডলে ঢুকে মেরু অঞ্চলে পৌঁছায়। সেখানে তারা বায়ুর অণুর সঙ্গে ধাক্কা খেয়ে এমন আলোর জন্ম দেয়।

উত্তর মেরুর আকাশে অরোরার রঙিন আলো, প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
গত বছর নরওয়ের আকাশে এমন ঢেউ খেলানো সবুজের দেখে মেলে।

 

মেরুজ্যোতির আলোর রঙ বা ধরন যে এক হবে তা নয়। সাধারণত বিভিন্ন দিক থেকে চার ধরনের পোলার লাইটস দেখতে পাওয়া যায়। এর রঙেও থাকে ভিন্নতা।

উত্তর মেরুর আকাশে অরোরার রঙিন আলোর ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ
বিভিন্ন রঙের অরোরা বা পোলার লাইটস।

 

কাছ থেকে এমন স্বর্গীয় দৃশ্য উপভোগ করতে প্রতি বছর এইসময় বিপুল মানুষ ছুটে যান স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে। তুষার ঢাকা বিরূপ আবহাওয়াতেও রাতেরবেলা জেগে থাকেন তারা। সেখানকার প্রত্যন্ত এলাকাগুলোয় ক্যাম্প করে আলোর খেলা উপভোগ করেন তারা।

উত্তর মেরুর আকাশে অরোরার অপার্থিব সৌন্দর্য্য, টেন্ট ও পর্যটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
তুষার ঢাকা বিরূপ আবহাওয়াতেও রাতেরবেলা জেগে আলোর দিকে তাকিয়ে থাকেন দর্শনার্থীরা।

 

স্বাভাবিকভাবেই রাতের অন্ধকারাচ্ছন্ন আকাশই অরোরা উপভোগের সবচেয়ে ভালো সময়। অক্টোবর থেকে এপ্রিল এজন্য সবচেয়ে উপযোগী। তবে পোলার লাইটস কেউ দেখতে পাবেন কিনা তার নিশ্চয়তা নেই। এজন্য আকাশ পরিষ্কার থাকা চাই। অরোরার স্থায়িত্ব পাঁচ মিনিট থেকে শুরু করে আধ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

সূত্র: ডয়েচ ভেলে

Tags: অরোরানর্দার্ন লাইটসপোলার লাইটসমেরুজ্যোতিসুমেরু প্রভা
Previous Post

গাজায় চারদিনের যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা

Next Post

তফসিল পেছানোসহ যেকোন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে ইসি: ওবায়দুল কাদের

Next Post
ইসি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, ওবায়দুল কাদেরের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তফসিল পেছানোসহ যেকোন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে ইসি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন ভবনের উপরে ডাটা অ্যান্টেনা ও স্যাটেলাইট ডিশ স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কমতে পারে রাতের তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT