চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকালে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 অপরাহ্ন 21, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে লাতিন অঞ্চলের বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে নামছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। নিজেদের ষষ্ঠ ম্যাচে লিওনেল স্কালোনির দলকে আতিথেয়তা দেবে পাঁচবারের চ্যাম্পিয়ন সেলেসাওরা।

বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় রিও ডি জেনিরোর বিখ্যাত এস্তাদিও মারাকানায় গড়াবে মাঠের লড়াই। মহারণ দেখার জন্য ৬৯ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে সব টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে।

কাতার বিশ্বকাপ জয়ের পর অপ্রতিরোধ্যই ছিল আর্জেন্টিনা। গত সপ্তাহে মেসিদের সেই জয়যাত্রা থামিয়ে দিয়েছে উরুগুয়ে। আর্জেন্টিনার মাঠে গিয়ে ২-০ ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লুইস সুয়ারেজের দেশ।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাসে বিবর্ণ সময় পার করছে ব্রাজিল। বাছাইয়ে এবারই প্রথম টানা দুই ম্যাচ হেরেছে দলটি। এমন আগে ঘটেনি সেলেসাওদের। সবমিলিয়ে শেষ তিন ম্যাচে তাদের এসেছে সবে ১ পয়েন্ট।

প্রতিবেশী দুদল এপর্যন্ত মুখোমুখি হয়েছে ১০৯ বার। জয়ের পাল্লা ব্রাজিলের দিকে ভারি, তাদের ৪৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪০টি, ২৬ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। ব্রাজিলের জালে এপর্যন্ত ১৬২ বার বল জড়িয়েছে আর্জেন্টিনা, সেলেসাওরা পাল্টা জড়িয়েছে ১৭৭ গোল।

পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পাঁচ নম্বরে আছে ব্রাজিল। অন্যদিকে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা চার ম্যাচ জেতার পর উরুগুয়ের কাছে হারের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তে দলটি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
এলিসন বেকার, মার্কুইনহোস কোরেয়া, গ্যাব্রিয়েল, লোডি, এমারসন, মার্টিনেল্লি, অ্যান্ড্রে, ব্রুনো গুইমারায়েস, রাফিনহা, রদ্রিগো, পাওলিনহো।

Tags: আর্জেন্টিনাউরুগুয়েকাতার বিশ্বকাপ ২০২২ব্রাজিলমার্কুইনহোসমার্টিনেজমেসিলিড স্পোর্টসসেলেসাও
Previous Post

নারী ম্যাচ অফিসিয়ালদেরও সমান অর্থ দেবে আইসিসি

Next Post

ড্রয়ে খুশি ক্যাবরেরা বললেন, আমরা জিততেও পারতাম

Next Post
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রয়ে খুশি ক্যাবরেরা বললেন, আমরা জিততেও পারতাম

ফুটবল খেলোয়াড়রা মাঠে উল্লাসে ভাসছেন, দর্শকরা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞার পর শতভাগ উজাড়ে মরিয়া ছিলেন মোরসালিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT