চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিঙ্গান্তরিতরা মেয়েদের ক্রিকেটে খেলতে পারবেন না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 21, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর সেপ্টেম্বরে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কানাডার ড্যানিয়েল ম্যাকগাহের। কয়েক মাস যেতে না যেতেই নিষিদ্ধ হচ্ছেন ২৯ বর্ষী এ উইকেটকিপার ব্যাটার। কারণ তিনি একজন লিঙ্গান্তরিত এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়ম করেছে তারা মেয়েদের ক্রিকেটে খেলতে পারবে না।

কোনো পুরুষ যদি বয়ঃসন্ধিকালে উপনীত হওয়ার পর লিঙ্গান্তরিত কোনো প্রক্রিয়ার মাধ্যমে নারী হন, সে ক্ষেত্রে তিনি নারী ক্রিকেটে অংশ নিতে পারবেন না। মেয়েদের খেলার ‘মর্যাদা, নিরাপত্তা, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি’র কথা বিবেচনা করে এ নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। এটি অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। ঘরোয়া ক্রিকেটে নিজ নিজ দেশের আইন অনুযায়ী বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার আহমেদাবাদে আইসিসির বোর্ড সভার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিষয়টি জানিয়েছে। বলেছে, আগামী দুই বছরের মধ্যে নিয়মগুলো পর্যালোচনা করা হবে।

আইসিসির প্রবর্তিত নতুন নিয়মের বিষয়ে প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘বিজ্ঞানে প্রতিষ্ঠিত এবং পর্যালোচনার সময় বিকশিত মূল নীতিগুলির সাথে সংযুক্ত করে লিঙ্গ যোগ্যতা প্রবিধানের নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং সেটি বিস্তৃত পরামর্শ প্রক্রিয়ার ফলে সম্ভব হয়েছে। খেলা হিসেবে এটি আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অগ্রাধিকার ছিল খেলোয়াড়দের নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যায়ে নারীদের অখণ্ডতা।’

ম্যাকগাহে কানাডার হয়ে এখন পর্যন্ত ছয়টি টি-টুয়েন্টি খেলেছেন। ১৯.৬৬ গড়ে ১১৮ রান করেছেন যার স্ট্রাইকরেট ৯৫.৯৩।

Tags: অ্যালার্ডিসআইসিসিকানাডাট্রান্সজেন্ডারম্যাকগাহেলিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Next Post

ফকিরাপুলে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার ২

Next Post
হাতকড়া পরানো একজন অপরাধীর ছবি, পুলিশ গ্রেপ্তার করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফকিরাপুলে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার ২

নারী ম্যাচ অফিসিয়ালরা মাঠে কাজ করছেন, আইসিসির সমান অর্থ পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ম্যাচ অফিসিয়ালদেরও সমান অর্থ দেবে আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT