চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে ‘স্টপ ক্লক’ চালু করছে আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 21, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে স্টপ ক্লক ব্যবহার করছে আইসিসি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ‘স্টপ ক্লক’ ব্যবহার শুরু করতে যাচ্ছে আইসিসি। খেলার গতি ধরে রাখতে ওভারের মাঝে সময় পর্যবেক্ষণের জন্য ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ব্যবহার করা হবে তা। দুই ওভারের মাঝে বেশি সময় নিলে পেনাল্টিরও সম্মুখীন হতে হবে দলগুলোকে।

আহমেদাবাদে আইসিসির বোর্ড সভার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিষয়টি জানিয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ‘স্টপ ক্লক’ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

আইসিসি জানিয়েছে, দুটি ওভারের মাঝের সময় পর্যবেক্ষণ করার জন্য ‘স্টপ ক্লক’ পদ্ধতি ব্যবহার করা হবে। যদি বোলিং দল আগের ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ড বা ১ মিনিটের মধ্যে পরের ওভার করার জন্য প্রস্তুত না হয়, এমন ঘটনা ইনিংসে তৃতীয়বার ঘটার পর ওই দলকে ৫ রান পেনাল্টি করা হবে।

বর্তামানে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ইনিংসের শেষ দিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্টসংখ্যক ওভার না করা হলে ৩০ গজ বৃত্তের বাইরে থেকে একজন ফিল্ডার কমিয়ে বৃত্তের ভেতরে আনতে হবে।

এছাড়া পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণের ক্ষেত্রেও নতুন নিয়মের কথা জানিয়েছে আইসিসি। পিচ যে মানদণ্ডে পর্যবেক্ষণ করা হয়, সেগুলো আরও সহজ করা হয়েছে। বাড়ানো হয়েছে ডিমেরিট পয়েন্টের মাত্রাও। আগে নিয়ম ছিল, পাঁচ বছরের মধ্যে কোনো ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে সেটির আন্তর্জাতিক মর্যাদা বাতিল করা হবে। নতুন নিয়মে ছয়টি ডিমেরিট পয়েন্ট পেলেই কোনো ভেন্যুর আন্তর্জাতিক মর্যাদা বাতিল করা হবে।

Tags: আইসিসিটি-টুয়েন্টিলিড স্পোর্টসস্টপ ক্লকস্লো ওভার
Previous Post

ইসরায়েলি হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বলন কর্মসূচি

Next Post

যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন

Next Post
নির্বাচন ভবনের সামনে চ্যানেল আই অনলাইন লোগোসহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন

মেসি ফুটবল মাঠে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জিনিয়াস’ মেসিকে ঠেকাতে মার্কুইনহোসের সতর্কবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT