চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিআইএস-বিসিসিআই এর নতুন কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 21, নভেম্বর 2023
in অর্থনীতি
A A
সিআইএস-বিসিসিআই এর নতুন কমিটি সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সভাপতি মোহাম্মদ আলী দ্বীন,ঊর্ধ্বতন সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি যাদব দেবনাথ

কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) ২০২৩-২০২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আলী দ্বীন নির্বাচিত হয়েছেন। তিনি রানার মটরস্ লিমিটেড-এর পরিচালক এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)-এর সাধারণ সম্পাদক।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেডিও ধ্বনি লিমিটেড-এর এডিটর ও ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই-এর সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যাদরু গ্রুপ ও ব্লু ব্যাক কর্পোরেশনের চেয়ারম্যান যাদব দেবনাথ।

১৭টি পরিচালক পদের জন্য নির্বাচিত অন্য পরিচালকরা হলেন ড. যশোদা জীবন দেবনাথ, সিআইপি, ব্যবস্থাপনা পরিচালক, টেকনোমিডিয়া লিমিটেড ও ভাইস প্রেসিডেন্ট, এফবিসিসিআই, দিলীপ কুমার আগরওয়ালা, ব্যবস্থাপনা পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড ও পরিচালক, এফবিসিসিআই, ডা. লকিয়্যত উল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বায়োফার্মা লিমিটেড, মিসেস সালমা হোসেন এ্যাশ, ব্যবস্থাপনা পরিচালক, রুপকার প্রপার্টিজ লিমিটেড ও পরিচালক, এফবিসিসিআই, সাফকাত হায়দার, ব্যবস্থাপনা পরিচালক, সিপরোকো কম্পিউটারর্স লিমিটেড, মিসেস তৌহিদা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক, এডভান্স হোমস প্রাইভেট লিমিটেড, মো. হাসেন আলী, ব্যবস্থাপনা পরিচালক, হাসেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মো. ফারুকউল ইসলাম শোভা, চেয়ারম্যান, আহমেদ ট্রেড ইন্টারন্যাশনাল, আব্দুল লতিফ সরকার, ব্যবস্থাপনা পরিচালক, শাফিউল মোযনাবীন কনস্ট্রাকশন লিমিটেড, মো. খায়ের মিয়া, ব্যবস্থাপনা পরিচালক, হায়াসিনথ্ গ্রুপ, মো. এনামুল হক, নির্বাহী পরিচালক, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, খান মো. ইকবাল, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আলভী গ্রুপ, মো. রাজীব পারভেজ, স্বত্বাধিকারী, মেসার্স রোডম্যাপ এন্টারপ্রাইজ, সুধীর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, চৌধুরী ফুড এন্ড ফিড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সিআইএস-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ এবং রাশিয়া সহ সিআইএস দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করে। এই চেম্বারটি প্রতি বছর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়ান সরকারের উদ্যোগে সবচেয়ে বড় অর্থনৈতিক সম্মেলন ‘এসপিআইইএফ’ এ নিয়মিত অংশগ্রহণ করে। চেম্বারটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পরে রপ্তানি গন্তব্যের তৃতীয় ফ্রন্ট হিসাবে রাশিয়ান এবং সিআইএস বাজার অন্বেষণ করার চেষ্টা করছে।

Tags: নতুন কমিটিবিসিসিআই
Previous Post

শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়া হল যুব বিশ্বকাপ

Next Post

চারদিনে ৩,৩৬২ টি মনোনয়ন ফরম বিক্রি আওয়ামী লীগের

Next Post
বাংলাদেশ আওয়ামী লীগের লোগো, পতাকা ও পাতা শোভিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিনে ৩,৩৬২ টি মনোনয়ন ফরম বিক্রি আওয়ামী লীগের

সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বলন কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বলন কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT