চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের অস্ত্র সরবরাহকারী যুবক অস্ত্রসহ আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:24 অপরাহ্ন 21, নভেম্বর 2023
in কক্সবাজার, জনপদ
A A
অস্ত্রসহ যুবককে আটক করে পুলিশ, রোহিঙ্গাদের অস্ত্র সরবরাহের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে এনজিওতে চাকরির আড়ালে রোহিঙ্গা সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহকারী মো. আরিফ উল্লাহ (২৫) নামের এক যুবককে বন্দুকসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ২১ নভেম্বর দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

আরিফ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী হিসেবে উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র দু’টি রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আরিফ। এরআগেও তিনি বেশ কয়েকটি অস্ত্রের চালান রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্টির কাছে হস্তান্তর করেন বলে জানা যায়।

মিজানুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাঁকখালী নদী সংলগ্ন ৬ নম্বর জেটি ঘাট এলাকায় মহেশখালী থেকে নিয়ে আসা অস্ত্রের একটি চালান নিয়ে কতিপয় লোকজন অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা কাঁধে ব্যাগ বহনকারী সন্দেহজনক আরিফকে দেখতে পেয়ে ঘিরে ফেলেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে তাকে ধাওয়া দিয়ে পুলিশ আটক করতে সক্ষম হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে দেশিয় তৈরী দু’টি বন্দুক পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকরির আড়ালে ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্টির কাছে অস্ত্রের চালান যোগান দিয়ে আসছিলেন। এর আগেও তিনি রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বেশ কয়েকটি অস্ত্রের চালান সরবরাহ করেন।

মহেশখালীর দুর্গম পাহাড়ী এলাকায় স্থাপিত কারখানায় তৈরী এসব অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন আরিফ। তিনি জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

Tags: কক্সবাজার
Previous Post

মুখে ৩৮ টি দাঁত নিয়ে বিশ্ব রেকর্ড ভারতীয় নারীর

Next Post

আসছে ‘বিটিএস’-এর ডকুমেন্টারি, প্রকাশ্যে টিজার

Next Post
বিটিএসের ডকুমেন্টারির টিজার ছবি, কনসেপ্টের জন্য কাল্পনিক সেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে 'বিটিএস'-এর ডকুমেন্টারি, প্রকাশ্যে টিজার

শ্রীলঙ্কা যুব ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়া হল যুব বিশ্বকাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT