চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে দর্শকের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 21, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপে দর্শকদের উচ্ছ্বাস, ভারতের পতাকা ও ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরে। বিশ্বকাপে শুরুতে গ্যালারিতে দর্শক উপস্থিতি দেখে আলোচনার বেগ বাড়ে। কারণ, গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল খুবই কম। এসবের মধ্যেই ভারত বিশ্বকাপ দর্শক উপস্থিতিতে ছাড়িয়ে গেছে আগের সব আসরকে।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মঙ্গলবার জানিয়েছে, ভারতে ছয় সপ্তাহের টুর্নামেন্ট সবমিলিয়ে ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন দর্শক স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ব্যাট-বলের লড়াই।

আইসিসির কোনো ইভেন্টে আগে সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বআসরটিতে। তাসমান সাগরপাড়ের দুই প্রতিবেশী দেশে ১০ লাখ ১৬ হাজার ৪২০ জনের উপস্থিতি ছিল। ভারতে সেটি ছাড়িয়ে গেছে। ২০১৯ সালে ইংল্যান্ড এন্ড ওয়েলসের বিশ্বকাপে মাঠে এসে খেলা দেখেছিল ৭ লাখ ৫২ হাজার দর্শক।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের ১০ ভেন্যু মিলিয়ে টুর্নামেন্টে ৪৮টি ম্যাচ হয়েছে। এরমধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচটি গড়িয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১ লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতার ভেন্যুটিতে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল মহারণ দেখতে উপস্থিত হয়েছিলেন ৯০ হাজারের কিছু বেশি দর্শক।

এবারের বিশ্বকাপ শুধু দর্শক উপস্থিতিতেই ইতিহাস গড়েনি, সম্প্রচার এবং ডিজিটাল মাধ্যমেও অন্যসব আইসিসি টুর্নামেন্টকে ছাড়িয়ে গেছে, জানিয়েছে সংস্থাটি।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩দর্শকনরেন্দ্র মোদী স্টেডিয়ামভারতলিড স্পোর্টস
Previous Post

মাইক্রোসফটে অল্টম্যানের নিয়োগ ‘বৃহত্তম অভ্যুত্থান’: অনুপম মিত্তল

Next Post

রাজনীতি মানুষের কল্যাণের জন্য, তাদের কষ্ট দেওয়ার জন্য নয়: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে বাংলাদেশ পতাকা ও ডিজিটাল স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতি মানুষের কল্যাণের জন্য, তাদের কষ্ট দেওয়ার জন্য নয়: প্রধানমন্ত্রী

নির্বাচনী কেন্দ্রের দীর্ঘ লাইনে ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনমুখী হচ্ছে রাজনৈতিক দলগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT