জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যায় জড়িত নূর চৌধুরীকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছে কানাডার টেলিভিশন চ্যানেল সিবিসি। ৪২ মিনিটের প্রতিবেদনে উঠে এসেছে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের চেষ্টা এবং কানাডার আইনের প্রসঙ্গ। মার্ক কেলির এই অনুসন্ধানী প্রতিবেদনে দীর্ঘদিন লুকিয়ে থাকা নূর চৌধুরীকেও দেখা গেছে।







