চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে সুড়ঙ্গ ধসে ১০ দিন আটকে থাকা শ্রমিকদের ছবি প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 21, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সুড়ঙ্গ ধসে আটকা পড়া শ্রমিকদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরাখণ্ডের একটি সুড়ঙ্গের ভিতর গত ১০ দিন ধরে সুড়ঙ্গ ধসের কারণে আটকে পড়া শ্রমিকদের ছবি একটি এন্ডোস্কোপি ক্যামেরার সাহায্যে ধারণ করা সম্ভব হয়েছে। ক্যামেরাটি ছয় ইঞ্চি পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভেতর পাঠানো হয়।

আজ (২১ নভেম্বর) মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি পাইপের মাধ্যমে সুড়ঙ্গে ক্যামেরা প্রবেশ করিয়ে উত্তরকাশী টানেলে আটকে থাকা শ্রমিকদের প্রথম ভিজ্যুয়াল ধারণ করা সম্ভব হয়েছে। গতকাল রাতে ধ্বংসস্তূপের মধ্যে শ্রমিকদের খাদ্য সামগ্রী পাঠানোর জন্য একটি পাইপ ঠেলে দেওয়া হয়, এই পাইপের মাধ্যমেই ক্যামেরা প্রবেশ করিয়ে শ্রমিকদের ছবি ধারণ করা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানের ইনচার্জ কর্নেল দীপক পাতিল বলেন, গত রাতে পাইপ স্থাপনের পর আটকে পড়া শ্রমিকদের কাঁচের বোতলে করে খিচুড়ি পাঠানো হয়েছে। ১০ দিন পর এই প্রথম তাদের গরম খাবার পাঠানো হয়েছে। এর আগে পুরাতন পাইপের মাধ্যমে তাদের কাছে কেবল শুকনো ফলই পাঠানো যেত। এরপর পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে মোবাইল এবং চার্জারও পাঠানো হবে।

এলাকার ভূ-সংস্থান এবং পাথরের প্রকৃতসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জের কারণে শ্রমিকদের উদ্ধারের প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়ার পর এই বিষয়টিকে একটি বড় উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে। উদ্ধার কর্মকর্তারা ওয়াকি টকিজ বা রেডিও হ্যান্ডসেটের মাধ্যমে কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছেন। প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, তারা আটকে পড়া শ্রমিকদের ক্যামেরার সামনে আসতে বলছেন।

উল্লেখ্য, গত (১২ নভেম্বর) রোববার সকালে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন ৪০ জন শ্রমিক। তাদের উদ্ধারের জন্য নানা পদক্ষেপ নেওয়া হলেও এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

 

 

Tags: উত্তরাখণ্ডভারতসুড়ঙ্গ ধস
Previous Post

সূর্যকুমারকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সিরিজে ‘আগামীর’ ভারত

Next Post

ঢাকায় ওমানের ৫৩তম জাতীয় দিবস উদযাপন

Next Post
ঢাকায় ওমানের ৫৩তম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ওমানের ৫৩তম জাতীয় দিবস উদযাপন

সড়ক দুর্ঘটনায় নিহত জসিমের ছবি, শশুরবাড়ি যাওয়ার পথে. Channel i News - চ্যানেল আই নিউজ

শশুরবাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল জসিমের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT