চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার অভিনয়ে ফারুকী, দেখা যাবে ৩০ নভেম্বর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 20, নভেম্বর 2023
in বিনোদন
A A
ফারুকী ও অন্য অভিনেত্রী একসঙ্গে ছবি, নতুন সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী! খবরটি সবারই জানা। এবার জানা গেল, ফারুকী অভিনীত সেই সিনেমাটির মুক্তির তারিখ!

চরকি প্রযোজিত ফারুকী অভিনীত প্রথম ওয়েব ফিল্মটির নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, সংক্ষেপে এটিকে বলা হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। নিজের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা!

এরআগে ওয়েব ফিল্মটি বুসান ও মুম্বাইয়ের দুই গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসা। সিনেমাটির প্রযোজনা সংস্থা চরকি জানিয়েছে, আগামি ৩০ নভেম্বর ঘরে বসেই চরকি-তে দর্শক প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি দেখতে পারবেন।

এরআগে ‘অটোবায়োগ্রাফি’র পৌনে দুই মিনিটের ট্রেলারে প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, একজন নামকরা অভিনেত্রী তিথি এবং নির্মাতা ফারহানের চরিত্রে অভিনয় করেছেন তিশা-ফারুকী! ফারহান-তিথির দাম্পত্য জীবনের পাশাপাশি ট্রেলারে উঠে আসে বার বার ফারুকীর সিনেমা সেন্সর বোর্ডে আটকে দেয়ার বিষয়টিও!

চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি সিনেমার একটি ফারুকী ‘অটোবায়োগ্রাফি’। সিনেমায় ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

Tags: অটোবায়োগ্রাফিঅভিনয়ইরেশ যাকেরতিশাফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসিনেমা
Previous Post

আল শিফা হাসপাতালের নিচে হামাসের সুড়ঙ্গ, দাবি ইসরায়েলের

Next Post

১৫ মাস পর কারামুক্ত হয়ে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থী খাদিজা

Next Post
খাদিজা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পাঞ্জাবি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ মাস পর কারামুক্ত হয়ে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থী খাদিজা

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT