চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে যে ১০টি রেকর্ড ভাঙলেন রোহিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 19, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা ব্যাটিং করছেন, বিশ্বকাপের রেকর্ড ভাঙার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুন্য রানে আউট হয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর ব্যাটে হাতে বেশ কিছু নতুন রেকর্ড গড়েছেন, এমনকি ভেঙেছেনও বেশ কিছু। তার শুরুর দাপটে প্রায় প্রতি ম্যাচেই বড় সংগ্রহ পেয়েছে ভারত। এবারের আসরে রোহিতের ভাঙা ১০টি রেকর্ড সম্পর্কে জেনে নেয়া যাক।

বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি: আসর শুরুর আগে সমান ছয়টি করে সেঞ্চুরি করে স্বদেশি শচীন টেন্ডুলকারের সাথে ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আসরে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন কিংবদন্তিকে। বিশ্বকাপে সর্বাধিক ৭ সেঞ্চুরির মালিক এখন রোহিত।

টানা দুই আসরে ৫শ’র বেশি রান: ৩৬ বর্ষী রোহিত শর্মা প্রথম খেলোয়াড়, যিনি টানা দুই বিশ্বকাপে ৫০০ এর বেশি রান করেছেন। ২০১৯ সালের বিশ্বকাপে ৬৪৮ রান করেছিলেন, এবারের আসরে ফাইনালের ৪৭ সহ মোট ৫৯৭ রান করেছেন।

সর্বাধিক ছক্কার রেকর্ড: ডানহাতি ব্যাটার রোহিত শর্মা এবারের আসরে ৩১টি ছক্কা মেরেছেন। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ৫৪ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত। ভেঙেছেন ইউনিভার্স বস ক্রিস গেইলের ৪৯ ছক্কার রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা: বিশ্বকাপের মত আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বাধিক ছক্কার মালিক রোহিত। এ পথে ভেঙেছেন ওই ক্রিস গেইলের রেকর্ড। ই উনিভার্স বসের ছক্কার সংখ্যা ছিল ৫৫৩টি, রোহিতের সে সংখ্যা এখন ৫৭৯টি।

৩০০ ছক্কা: রোহিত শর্মা প্রথম ভারতীয় হিসেবে ৩০০ ছক্কার রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হারিস রউফকে ছক্কা হাকিয়ে ৩০০ আন্তর্জাতিক ছক্কার রেকর্ড গড়েন।

ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ছক্কা: বিশ্বকাপের আগে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ছক্কার রেকর্ড ছিল সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। তার রেকর্ড ছিল ৫৮টি ছক্কা। এবার সেটি ভেঙেছেন রোহিত শর্মা। তার রেকর্ডে এখন ছক্কার মার ৬৭টি।

অধিনায়ক হিসেবে এক আসরে সর্বাধিক রান: আসরে ৫৯৭ রান করে সর্বাধিক রান সংগ্রহের তালিকার দ্বিতীয় অবস্থানে রোহিত। তবে এটি আরও একটি রেকর্ড গড়েছে, এক আসরে অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের রেকর্ড এখন রোহিতের পকেটে। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন করেছিলেন ৫৭৮ রান।

১৮ হাজার রান: ভারতের অধিনায়ক চলমান বিশ্বকাপ আসরের মাঝে ১৮ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন। পঞ্চম ব্যাটার হিসেবে তিনি এ কীর্তি গড়েছেন। বাকি চার জন হলেন-শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি।

এক আসরে অধিনায়ক হিসেবে সর্বাধিক ছক্কা: ৩১টি ছক্কা অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে এক আসরে সর্বাধিক ছক্কার রেকর্ডে বসিয়েছে।

এক আসরে অধিনায়ক হিসেবে সর্বাধিক চার: ১১ ইনিংস খেলে রোহিত ৬৬টি চার মেরেছেন। এর মাধ্যমে এক আসরে অধিনায়ক হিসেবে সর্বাধিক চার মারার রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক।

Tags: আহমেদাবাদউইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিগেইলডি ভিলিয়ার্সদ্রাবিড়ফাইনালভারতরউফরোহিতলিড স্পোর্টসশচীনসৌরভ
Previous Post

ময়মনসিংহ-৭ আসন থেকে লড়তে চান নুরুল আলম পাঠান

Next Post

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত 

Next Post
নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনের জন্য দুই প্রার্থী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত 

ভারতীয় ক্রিকেটার মাঠে, হেড-লাবুশেনের কাছে হেরে গেছে ভারত. Channel i News - চ্যানেল আই নিউজ

হেড-লাবুশেনের কাছেই হেরে গেছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT