চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়ান সাহিত্য নিয়ে রংপুরে আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 19, নভেম্বর 2023
in শিল্প সাহিত্য
A A
রংপুরে কোরিয়ান সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার সাহিত্যের সঙ্গে বাংলাদেশের সাহিত্যের একাত্মতা নিয়ে রংপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ১৭ নভেম্বর সন্ধ্যায় রংপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সাহিত্যে ঐতিহ্য-পরম্পরা: কোরীয় ও বাংলা সাহিত্য’ শীর্ষক আলোচনা সভাটি আয়োজিত হয়।

সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, বিশ্বের বিভিন্ন ভাষার স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের বেদনা যেমন এক, আগ্রহ যেমন এক, উদ্দীপনা যেমন এক, তেমনি করে ভালবাসার রঙও তো গোটা পৃথিবীতে একই। আলোচনায় বিশ্বসাহিত্য পাঠের অভিজ্ঞতা তুলে ধরে সালোয়া ডিনা বলেন, নানা দেশের নানা ভাষার কথাসাহিত্যিক, কবি, শিল্পী, চিত্রকর, চলচ্চিত্র নির্মাতা- এরা সবাই তাদের অন্তর্গত স্বভাবের কারণেই শোষণের বিপক্ষে এবং শোষিতের পক্ষে অবস্থান নেন। তাদের এই অবস্থান যেকোনো দেশের শোষিত মানুষের পক্ষেই অবস্থান এবং এই মানুষগুলোর জন্য অনুপ্রেরণা ও উদ্দীপনা হয়ে ওঠে।

এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত। কোরিয়ার ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাস ও রাজনীতির নানা বাঁক পরিবর্তনের কথা তুলে ধরেন তার প্রবন্ধে। সাউথ কোরিয়ার কবি ও কথাসাহিত্যিকদের রচনার রীতি ও প্রকরণ নিয়েও বিশেষভাবে আলোচনা করেন তিনি। আলোচনায় বিশ শতকের কোরিয়ার সাহিত্য এবং বাংলাসাহিত্যের কবিদের বিভিন্ন কবিতার মধ্যে যে সাজুয্য রয়েছে তা তুলে ধরেন কবি ও প্রাবন্ধিক অধ্যাপক আতাহার আলী খান।

সেমিনারে প্রাবন্ধিক ও অনুবাদক অধ্যাপক ড. শাশ্বত ভট্টাচার্য বিশ্বসাহিত্য পাঠ ও অনুবাদের প্রয়োজনের দিকগুলো নিয়ে কথা বলেন। অনুবাদের সংকটের দিকগুলো তুলে ধরে তিনি বলেন, ইটালিয় প্রবাদে বলা হয়, অনুবাদ হলো এম্ব্রয়ডারির উল্টো পিঠের মতো। অনুবাদে মূল নকশার অনেক সৌন্দর্য অনেক সময় হারায়, তবে এর কোনো বিকল্পও নেই। কোরিয়ার পঞ্চদশ শতকের কবি সান সুনের কবিতার উদাহরণ দিয়ে তিনি বলেন, কোরিয়ার কবিতা অনেক সহজ, অনায়াস ও আড়ম্বরহীন। কোরিয়ার কবিতার এই বৈশিষ্ট্য ও ঐতিহ্য আমাদের বাংলা সাহিত্যের ঐতিহ্যের মতোই।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আলী রায়হান সরকার কোরিয়ার জনপ্রিয় সংস্কৃতি এবং কে-পপ ও কে-মিউজিকের নানা প্রসঙ্গে আলোচনা করেন। তিনি এসবের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের বিভিন্ন দিক নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন।

কবি, প্রাবন্ধিক অধ্যাপক ড. রিষিণ পরিমল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা যেমন আমাদের জাতীয় চেতনার স্বরূপ, তেমনি বিভিন্ন উপনিবেশ থেকে মুক্তিলাভের পর, স্বাধীনতা লাভের পর কোরিয়ার মানুষও তাদের মতো করে নিজেদের জাতীয় চেতনাকে আবিষ্কার করেছে এবং গর্বের সঙ্গে বলতে শিখেছে, ওরি নারা, বাংলা ভাষায় এর মানে হচ্ছে, আমাদের দেশ।

লোকসাহিত্য গবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক নূরুননবী শান্ত বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং বাঙালির ঐতিহ্যের নানা দিক তুলে ধরে বলেন, আমাদের আহমদ শরীফ ও হুমায়ুন আজাদের মতো লেখকেরাও বলে গেছেন, বাঙালি সংস্কৃতি সুনির্দিষ্ট নয়, বরং অনির্দিষ্ট। তিনি আমাদের ভাষা ও সংস্কৃতির এখনকার সীমাবদ্ধতা ও মুক্তির জন্য বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্য ও সংস্কৃতির দিকে মনোযোগ দেওয়ার কথা বলেন।

অনুষ্ঠানে উজানের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক ষড়ৈশ্বর্য মুহম্মদ। তিনি বাংলায় অনুবাদ করা ‘কোরিয়ার গল্প’, ‘কোরিয়ার কবিতা’, ‘কো উনের কবিতা’,নর্থ কোরিয়ার অজ্ঞাত লেখক বান্দির গ্রন্থ ‘ফরিয়াদ’, ‘বিটিএস: সিউল টু সোল’সহ উজান প্রকাশনের বিভিন্ন দেশের অনুবাদ সাহিত্যের কথা তুলে ধরেন।

রংপুর শিল্পকলা একাডেমির চার ঘণ্টাব্যাপী আলোচনার সঞ্চালনা করেন সৈয়দ আরিফুল ইসলাম ও শাহরিয়া সিদ্দিকী সূচনা। সাহিত্য নিয়ে উজানের এই আয়োজনে উপস্থিত ছিলেন রংপুরের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সাউথ কোরিয়ায় প্রতিষ্ঠান এলটিআই কোরিয়ার সহযোগিতায় এই আলোচনার আয়োজন করে প্রকাশনা সংস্থা উজান। আলোচনা অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য সার্বিক সহযোগিতা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কম্পট্রোলার সামসুল হক এবং শিক্ষক সিরাজাম মুনিরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Tags: রংপুরসাহিত্য
Previous Post

পিস্তল ছিনতাই মামলায় বিএনপি নেতা দুদু ও স্বপনকে গ্রেপ্তার দেখালো আদালত

Next Post

ভারতকে ২৪০ রানে আটকে দিল অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, ভারতীয় ব্যাটসম্যানের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে ২৪০ রানে আটকে দিল অস্ট্রেলিয়া

বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বজয়ী অধিনায়ককে বেল বাজিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে প্রথম বিশ্বজয়ী অধিনায়ককে ডাকেনি বিসিসিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT