চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরীহ ফিলিস্তিনিদের জন্য কাঁদছে জয়ার মন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 19, নভেম্বর 2023
in বিনোদন
A A
জয়া এর সুন্দর ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করছেন পুরো বিশ্বের তারকারা। সংঘাত বন্ধের দাবিতে ইতোমধ্যেই সরব হয়েছেন তারকাদের অনেকে। এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য উদ্বেগ প্রকাশ করলেন জয়া আহসান।

সামাজিক মাধ্যমে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘ফিলিস্তিনের ছবি দেখছি অনলাইনে,খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর। আক্রমণ চলছে হাসপাতালেও। একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ।

এ পর্যন্ত ১১ হাজার হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শিশু মারা গেছে ৪ হাজারের বেশি। এসব দেখেশুনে মনটা ভেঙে যায়। আবার মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কারের অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ–অপরাধও লাগে। আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি।তাদের অসহায়তা দেখে গলাটা বুজে আসে।

এই হত্যাকাণ্ড থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের ঘরে ফিরুক। ওদের বাঁচানোর জন্য পৃথিবীর বড় বড় মানুষেরা কি এক হতে পারেন না? এটা কি খুব বড় প্রত্যাশা?’

হামাসের দেওয়া তথ্য অনুসারে, গাজায় ইসারয়েলের ক্রমাগত বিমান হামলায় এখন পর্যন্ত ১২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ হাজারেরও বেশি শিশু।

Tags: জয়া আহসানফিলিস্তিনফিলিস্তিন-ইসরায়েলফিলিস্তিনি
Previous Post

ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র ২৫ বছর পূর্তি

Next Post

নির্বাচন কমিশনে কমনওয়েলথ প্রতিনিধি দল

Next Post
নির্বাচন কমিশনে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনে কমনওয়েলথ প্রতিনিধি দল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT