চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার ষষ্ঠ নাকি ভারতের তৃতীয়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 পূর্বাহ্ন 19, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। এ নিয়ে অষ্টমবার ফাইনালে খেলছে অজিরা। একমাত্র দল হিসেবে সর্বোচ্চ পাঁচবার সোনালী ট্রফিটি নিজেদের ঘরে তুলেছে তারা। অন্যদিকে ঘরের মাঠে বেশ শক্তিশালী দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপের চলতি আসরে এখনও অপরাজিত রোহিত শর্মার দল। দুর্দান্ত ফর্মে থাকা ভারত অপ্রতিরোধ্য হতে চলেছে শিরোপার লড়াইয়ে। ঘরের মাঠে অর্জন করতে চায় নিজেদের তৃতীয় শিরোপা। তবে অজিরাও স্বাগতিকদের ছেড়ে কথা বলবে না। ষষ্ঠ শিরোপার লক্ষ্যেই মাঠে নামবে তারা।

সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে। অন্যদিকে ভারত জিতেছে দুইবার ১৯৮৩ ও ২০১১ সালে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা অর্জন করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিরা দুই উইকেটে ৩৫৯ করেছিল। ভারত ২৩৪ রানে অলআউট হয়ে শিরোপা বঞ্চিত হয়।

সেই বিষাদের স্মৃতি ভুলতে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে শিরোপার মহারণ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে লড়াই। ম্যাচটি ঘিরে বর্ণিল আয়োজনে মেতে উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ১ লক্ষ ৩০ হাজার দর্শকের সামনে অবশ্য অনেকটা এগিয়ে থাকবে ভারত।

অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও ফিল্ডার. Channel i News - চ্যানেল আই নিউজ

 

টানা ১০ ম্যাচ জয়ে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছেছে ভারত। ঘরের মাঠের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই ঠিকঠাক কাজ করছে রোহিত শর্মার দল। বল হাতে প্রতিপক্ষদের অল্প রানেই গুটিয়ে দিয়েছেন, আর ব্যাট হাতে ছিল রান বন্যা। ভারতের সব ব্যাটারই রয়েছেন দুরন্ত ফর্মে, সবমিলিয়ে ২৬৪টি চার এবং ৮৯টি ছক্কা মেরেছেন তারা। ১০ ম্যাচে মোট ২৯২০ রান করেছে রোহিত-কোহলিরা। নিয়মিত পারফর্ম করছেন ওপেনিংয়ে নামা রোহিত ও শুভমন গিল।

আসরের সর্বোচ্চ রান সংগ্রহাকের তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ১০ ম্যাচ খেলে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে তার সংগ্রহ ৭১১ রান। সেরা পাঁচে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৫০ রান করে রয়েছেন পাঁচে। আসরে এখন পর্যন্ত সবমিলিয়ে সেঞ্চুরি হয়েছে ৩৯টি, এরমধ্যে ভারতীয় ব্যাটারদের সেঞ্চুরির সংখ্যা ৭টি। সবমিলিয়ে ১৬ ফিফটির দেখা পেয়েছে তারা। চার, পাঁচ বা ছয়ে রান পাচ্ছেন শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবরা।

বাংলাদেশ ক্রিকেটার মাঠে জয়োল্লাসে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বল হাতে আরও দুর্দান্ত ভারতের পেসাররা। ৪ ম্যাচ কম খেলেও অন্যদের ছাড়িয়ে গেছেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। ৬ ম্যাচ খেলেই আসরে ৯.১৩ গড়ে সর্বাধিক ২৩ উইকেটের মালিক হয়েছেন তিনি। তিনবার পাঁচ কিংবা তার অধিক উইকেট তুলে নিয়েছেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ৫৭ রানে ৭ উইকেট তুলেছেন ৩৩ বর্ষী।

দুর্দান্ত করছেন জাসপ্রীত বুমরাহও। ১০ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। কম যাননা মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা বা কুলদীপ যাদবরাও। ফাইনালে তাদের মোকাবেলা কষ্টকর হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটারদের জন্য। নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। ১০ ম্যাচ খেলে নিয়েছেন ১৬ উইকেট। চার ইনিংসে ব্যাট করে করেছেন ১১১ রান।

বাংলাদেশ ক্রিকেটার উল্লাসে ভরা, স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির যে কোনো আসর আসলেই বাঘের হুঙ্কার দিয়ে উঠে অস্ট্রেলিয়া। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ, টি-টুয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সকল ধরণের ট্রফিজয়ী একমাত্র দল অস্ট্রেলিয়া। সবশেষ ২০১৫ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ জেতা দলটি আবারও পৌঁছেছে ফাইনালে। ঘরের মাঠে ভারতকে হারিয়ে হেক্সা জয় করতে বদ্ধপরিকর দলটি। আসরে ১০ ম্যাচ খেলে সবমিলিয়ে ২৮৪৬ রান করেছে অজিরা।

ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ৫২৮ রান করা ওয়ার্নারের অবস্থান সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ছয়ে। চার ও ছক্কা মারার দিক থেকে অন্যসব ব্যাটার থেকে এগিয়ে ওয়ার্নার, মেরেছেন ৪৯টি চার ও ২৪টি ছক্কা। নয়ে আছেন ডানহাতি টপঅর্ডার মার্শ জন্মদিনে সেঞ্চুরি পাওয়া এ তারকা আসরে দুটি সেঞ্চুরি পেয়েছেন। একটি ফিফটিতে তার মোট রান ৪২৬, সর্বোচ্চ ১৭৭ নটআউট। চার ছক্কায় কমও যান না, মেরেছেন ৪২টি চার ও ২০টি ছক্কা। নিয়মিত রান পাচ্ছেন ট্রাভিস হেডসহ অন্যান্যরাও। ভারতের বিপক্ষে ভালো কিছু করতে তাদের দিকে তাকিয়ে থাকবে পুরো অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ হারের পর ফাইনালে আনতে কম যাননি অস্ট্রেলিয়ার বোলাররাও। দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় দুইয়ে আছেন তিনি। কার্যকরী বোলিং করে এসেছেন পেসার জশ হ্যাজেলউড। ১০ ম্যাচ খেলা এ ডানহাতি ১৪ উইকেট নিয়েছেন। গত দুই আসরের সর্বাধিক উইকেট শিকারী মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সও কম যান না। দুজনে নিয়েছেন সমান ১৩টি করে উইকেট।

বেশ ভালোই রান পাচ্ছেন স্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আসরে দুটি সেঞ্চুরি পেয়েছেন, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। ৮ ম্যাচ খেলা ম্যাক্সওয়েল বোলিংয়েও নিয়েছেন ৫ উইকেট, ইকোনোমি সাড়ে চারের একটু বেশি।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল মহারণের আগে অবশ্য আবহাওয়ার কথা মাথায় রাখতে হচ্ছে দুই দলের। এ সময়টাতে ভারতের নানা স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। বিশ্বকাপের চলতি আসরে বেশ কয়েকটি ম্যাচেই বৃষ্টি হানা দিয়েছিল। তবে দেশটির আবহাওয়া অধিদপ্তর দুই দলকেই কিছুটা আশ্বস্ত করেছে।

পূর্বাভাস বলছে, গুজরাট শহরের স্টেডিয়ামটির আশেপাশের অঞ্চলে রোববার বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৪৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সন্ধ্যা থেকে স্টেডিয়ামে কুয়াশার আধিক্য থাকতে পারে। যে কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

ক্রিকেট খেলোয়াড় মাঠে ফিল্ডিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দলের মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ার দিকে। ১৫০ ওয়ানডেতে অজিদের ৮৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৭টিতে। বাকি ১০ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই। তবে টাই হয়নি কোনো ম্যাচ।

৫৭ জয়ের মধ্যে ৩৩ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে ১৪টি ও নিরপেক্ষ ভেন্যুতে ১০ জয় আছে আসরের স্বাগতিকদের ঝুলিতে। অন্যদিকে, অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে জিতেছে ৩৮ ম্যাচ। ভারতের মাঠে ৩৩ ম্যাচ এবং নিরপেক্ষ ভেন্যুতে ১২ জয় আছে প্যাট কামিন্সদের।

বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৩ ম্যাচে তাদের ৮ জয়ের বিপরীতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জয় ৫টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর ৩৫২ ও ১২৫, অজিদের ৩৫৯ ও ১২৮ রান। বিশ্বকাপের ফাইনালে আগে একবার মুখোমুখি হয়েছিল দুদল, ২০০৩ সালে। যেখানে জিতে শিরোপা নিয়ে ফিরেছিল অস্ট্রেলিয়া।

ক্রিকেটার বিরাট কোহলি ও ভারতীয় ক্রিকেট দলের ছবি সহ স্মরণ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহারণে নামার আগে অবশ্য অজিদের পরিপূর্ণ শক্তিশালী দল হিসেবে মানছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে অজিদের ঠেকাতে নিজেদের বোলিং ইউনিটের ওপর ভরসা রাখছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ‘আমরা জানি অস্ট্রেলিয়া কী করতে পারে। তারা খুবই পরিপূর্ণ দল। তারা কী রকম ফর্মে আছে তা নিয়ে আমরা চিন্তা করতে চাই না, বরঞ্চ আমরা কী করতে চাই সেদিকে মনোযোগ দিতে চাই। তবে টুর্নামেন্টে আমাদের বোলাররা দুর্দান্ত করেছে। আমি মনে করি, আমাদের যে কোনো একজনকে অন্তত ভাল ক্রিকেট খেলতে হবে। তাই ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের প্রস্তুতিতে কঠোর পরিশ্রম করেছে ভারতের ক্রিকেটাররা। সে জন্য অজিদের হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলতে চান রোহিত নিজেও। বলেছেন, ‘আমি একই কথা বলতে চাই, এটি জিততে পারলে ভালো লাগবে। কারণ আমরা এর জন্য কঠোর পরিশ্রম করেছি। আমরা জানি কিভাবে চাপ সামলাতে হয়। আমরা এখন পর্যন্ত যেভাবে খেলেছি তা চালিয়ে যেতে চাই।’

ভারতীয় ক্রিকেট দল জিতের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিকে আহমেদাবাদে এক লাখ ৩২ হাজার দর্শক স্তব্ধ করে রাখতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। জানিয়েছেন, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা তার দলের আছে। বলেছেন, ‘ভারতীয় সমর্থকদের সামনে এর আগেও আমরা খেলেছি, এখানকার সমর্থকদের গর্জে উঠা নতুন কিছু নয়। তবে নিজেদের সেরা ছন্দে থাকতে পারলে ডেভিড ওয়ার্নারের মতো কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ২০১৫ সালের বিশ্বকাপজয়ী ৬-৭ জন খেলোয়াড় আছে এই দলে। তারা জানে কীভাবে বিশ্বকাপের মতো বড় মঞ্চের চাপ সামাল দিতে হয় এবং সাহসী খেলাটা খেলতে হয়।’

‘ভারতের বিপক্ষে এটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। টুর্নামেন্টেও ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। সমর্থকরা তাদের পাশেই থাকবে এবং একতরফা সমর্থন পাবে। তবে তাদের স্তব্ধ রাখাটাই হবে আমাদের জন্য সন্তোষজনক।’

বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবরা। ব্যাট হাতে ভারতের সকলেই ভালো করছেন। বিরাট-রোহিত-গিল সকলেই দিচ্ছেন নিজের সেরাটা। দুর্দান্ত করা দলটি নিয়েই অজিদের বিপক্ষে নামতে পারে ভারত।

অন্যদিকে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। এরপর টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে প্যাট কামিন্সের দল। ফাইনালে একটি পরিবর্তন আনতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মার্নাস লাবুশেনের জায়গায় একাদশে ঢুকতে পারেন পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারকামিন্সকোহলিফাইনালভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

নওগাঁয় ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

Next Post

হরতাল-অবরোধের বিরুদ্ধে শিল্পী সমাজের মানববন্ধন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল-অবরোধের বিরুদ্ধে শিল্পী সমাজের মানববন্ধন

চাঁদপুর শহর রক্ষা বাঁধের কিছু অংশে ব্লক ধসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর শহর রক্ষা বাঁধের কিছু এলাকায় ব্লক ধস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT