চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 অপরাহ্ন 18, নভেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী মনোনয়নপত্র সংগ্রহের জন্য নির্বাচন কেন্দ্রে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (১৮ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গোপালগঞ্জ-৩ আসনের নেতারা সকাল ১০টায় প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র কিনেন।

আজ ১৮ নভেম্বর শনিবার থেকে ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জমা নেয়া হচ্ছে সব বিভাগের মনোনয়ন ফরম।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে স্মার্ট নোমিনেশন অ্যাপ (Smart Nomination App) নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। গুগল প্লেস্টোর অথবা আইওএস (IOS) অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

এ ছাড়া নমিনেশন.এএলবিডি.ওআরজি (nomination.albd.org) ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেয়া যাবে।

অনলাইনে ফরম পূরণ ও জমা দেয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে নিয়ম অনুযায়ী ইলেক্ট্রনিক পদ্ধতিতে টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেয়া যাবে। এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ফরমের দাম পরিশোধ করা যাবে।

Tags: আওয়ামী লীগপ্রধানমন্ত্রী শেখ হাসিনামনোনয়ন ফরম
Previous Post

‘ভারত বিশ্বকাপ জিতবে’, নিশ্চিত সালমান!

Next Post

পশুর নদীতে ৮০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

Next Post
নদীতে ডুবে থাকা জাহাজের ছবি, কয়লা বোঝাই, দুর্যোগের চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

পশুর নদীতে ৮০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

নূর চৌধুরী গাড়িতে বসে, ভিডিওতে ধরা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে ভিডিওতে ধরা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT