চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যুর নিন্দা জানালেন মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 18, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রধানমন্ত্রী মোদি ভারতের জাতীয় পতাকার পেছনে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের মৃত্যুর নিন্দা জানিয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের ই-উদ্বোধনী অধিবেশনে এই নিন্দা জানান নরেন্দ্র মোদি। গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থানের ওপরও জোর দিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই দেখছি যে পশ্চিম এশিয়া অঞ্চলের ঘটনা থেকে নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলার নিন্দা করে তিনি বলেন, আমরা ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে বেসামরিক মানুষের মৃত্যুর তীব্র নিন্দাও করেছি। এই যুদ্ধে আমরা সংলাপ ও কূটনীতির ওপর জোর দিচ্ছি।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলার পর, আমরা ফিলিস্তিনের জনগণের জন্য মানবিক সাহায্যও পাঠিয়েছি। এই সময় গ্লোবাল সাউথের দেশগুলোর বৃহত্তর বৈশ্বিক এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া উচিত।

গ্লোবাল সাউথ বলতে প্রাথমিকভাবে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশগুলোর সমষ্টিকে বুঝায়। এই দেশগুলো প্রায়শই দারিদ্র্য, অসমতা এবং সম্পদের অভাবের মতো সমস্যাগুলোর সম্মুখীন হয়।

৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ শুরু করার পরে ১ হাজার ২০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছিল। সেই হামলার প্রতিশোধ হিসাবে, ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের শক্ত ঘাঁটিকে উদ্দেশ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যেখানে ফিলিস্তিনি বেসামরিক মানুষের মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।

এই যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল ও ফিলিস্তিনকে ‘ফাইভ সি’ নীতি- পরামর্শ, যোগাযোগ, সহযোগিতা, সৃজনশীলতা এবং সক্ষমতা বৃদ্ধি অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Tags: ইসরায়েলগাজানিন্দাপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীভারতযুদ্ধহামাস
Previous Post

ঘূর্ণিঝড় মিধিলি: সন্দ্বীপে গাছ ভেঙে বৃদ্ধের মৃত্যু

Next Post

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ঘিরে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

Next Post
বিশাল ক্রিকেট স্টেডিয়াম, দর্শক শূন্য, প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ঘিরে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

অ্যামফেটামিন ট্যাবলেটের ছবি, মাদক দ্রব্যের অবৈধ উপাদান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পর মাদক উৎপাদনকারী রাসায়নিক বিক্রি বন্ধ করেছে চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT