চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিল বয়কট করে পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in রাজনীতি
A A
পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বয়কট করে রাজধানীতে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির শতাধিক নেতাকর্মী।

বৃহস্পতিবার ১৬ নভেম্বর দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। এসময় ফারুক হাসান বলেন, আমরা এই ভোটারবিহীন আওয়ামী সরকারের মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের দেওয়া অবৈধ তফসিল বয়কট করলাম।

তিনি বলেন, দেশের মানুষ এই তফসিল মানে না মানবে না। এই আওয়ামী সরকার আজকে এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পরেছে যে তারা এখন লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো আচরণ শুরু করেছে।

তিনি বলেন, বিরোধী রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ কৃষক শ্রমিক কেউই রেহাই পাচ্ছে না। আমার শ্রমিক ভাইদের রক্ত এবং ঘামে শেখ হাসিনা আজ গণভবনে বিলাসী জীবন উৎযাপন করছেন। শ্রমিকদের টাকায় অবৈধ সরকারের এমপি মন্ত্রীগণ আজ দেশে বিদেশে আমোদ ফুর্তি করছেন।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল অব. মিয়া মসিউজ্জামান বলেন, আমরা এদেশের গর্বিত সন্তান, দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেছি; কিন্তু আমার জীবন এমন নির্লজ্জ সরকার কখনোই দেখিনি। আমরা গণঅধিকার পরিষদ এই অবৈধ সরকারের দেওয়া অবৈধ তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, এই সরকার এখন পুলিশ আর র‌্যাব দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকারের এই পুলিশ বাহিনীর ভয়ে আমরা আন্দোলন বন্ধ করবো না। আজকে আওয়ামী সরকার পুলিশকে ব্যবহার করে শুধু বিরোধী দলগুলোর নেতাকর্মী নয়, শ্রমিকদের বুকে গুলি চালিয়ে ঝাঁজরা করে দিচ্ছে। কোন আন্দোলনই সহ্য করতে পারছে না ভোটারবিহীন সরকার। আমাদের সংগ্রাম ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, শেখ হাসিনার অধীনে নির্বাচনে মানুষ ভোট দিতে ভয় পায়। মানুষ জীবন শঙ্কায় থাকে। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে একটা নির্বাচন হতে পারে না। কেবল তত্ত্বাবধায়ক সরকারই পারে একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজন করতে।

সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণনেতা অধ্যাপক মাহবুব হোসেন, অ্যাডভোকেট শিরিন আকতার, আরিফ বিল্লাহ; যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন; ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদসহ প্রমূখ।

Tags: গণঅধিকার পরিষদতফসিল ঘোষণাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

আইনজীবীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা

Next Post

বিকাশ-এ ফিরে এলে মোবাইল রিচার্জে ১০০ টাকা ক্যাশব্যাক

Next Post
বাংলাদেশের যুবকদের মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার দেখাচ্ছে বিকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ-এ ফিরে এলে মোবাইল রিচার্জে ১০০ টাকা ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভরাডুবি হবে জেনেই নির্বাচন প্রতিহতের অপচেষ্টায় বিএনপি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT