চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহকরাই বাংলালিংকের প্রধান কেন্দ্রবিন্দু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান, কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, বাংলালিংক, গ্রাহকদেরকে উন্নত ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্যে শুরু করেছে ‘এন্টারপ্রাইজ কাস্টমার এক্সপেরিয়েন্স উইক ২০২৩’।

সপ্তাহব্যাপী এই কর্মসূচির থিম হল ‘উইথ ইউ অলওয়েজ’। এর মূল লক্ষ্য হলো বাংলালিংক-এর সাথে এর কর্পোরেট বিজনেস পার্টনারদের চলমান সম্পর্ক আরো মজবুত করা। দেশব্যাপী উন্নতমানের সেবা প্রদান করে বাংলালিংক চার কোটিরও বেশি গ্রাহক অর্জন করেছে। এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা যেমন: মাইবিএল সুপার অ্যাপ ও টফি। বাংলালিংক গ্রাহকদের প্রত্যাশা পূরণে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘এন্টারপ্রাইজ কাস্টমার এক্সপেরিয়েন্স উইক ২০২৩’ কর্মসূচি এই প্রচেষ্টারই একটি প্রতিফলন।

এ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বাংলালিংক-এর বিভিন্ন পর্যায়ের কর্মীরা সক্রিয়ভাবে গ্রাহকদের সাথে যোগাযোগের পাশাপাশি ডিজিটাল অভিজ্ঞতার মান বৃদ্ধির ক্ষেত্রে তাদের মতামত জানতে চাইবেন। গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে বাংলালিংক সব সময় অঙ্গীকারবদ্ধ।

সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে গ্রাহকদের সাথে যোগাযোগ ও তাদের মতামত গ্রহণের মাধ্যমে বাংলালিংক এর অগ্রযাত্রায় তাদের অংশগ্রহণকে আরোও উৎসাহিত করা হবে। এর ফলে ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের পছন্দ হিসেবে বাংলালিংক এর অবস্থান আরও সুদৃঢ় হবে।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, “গ্রাহক-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে বিজনেস পার্টনারদের বিভিন্ন নতুন চাহিদা পূরণ ও আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলালিংক এই উদ্যোগটি চালু করছে। প্রযুক্তিগতভাবে উন্নত একটি দেশ হিসেবে বাংলাদেশে এখন এগিয়ে যাচ্ছে। দেশব্যাপী বিস্তৃত ও গ্রাহকদের পছন্দের নেটওয়ার্ক হিসাবে বাংলালিংক বিশ্বাস করে যে, বিশেষ এই সময়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সেবায় আরো নতুনত্ব নিয়ে আসবে।”

বাংলালিংক-এর কর্পোরেট অফিস টাইগার্স ডেনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস ডিরেক্টর ইফতেখার ইবনে জামান, এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন, ট্রান্সফরমেশন ডিরেক্টর হাসনাইন তৌফিক আহমেদ, নেটওয়ার্ক সার্ভিস ম্যানেজমেন্ট ডিরেক্টর হাসনাত রেজা মাহবুব আলম, ইনফ্রাসট্রাকচার সার্ভিস ম্যানেজমেন্ট ডিরেক্টর এমদাদুল হক ও বাংলালিংক-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

Tags: টফিবাংলালিংকমাইবিএল সুপার অ্যাপ
Previous Post

নিউজিল্যান্ডের ‘সরলতা’ পছন্দ হয়নি অস্ট্রেলিয়ান সাবেকের

Next Post

আইনজীবীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা

Next Post
চট্টগ্রাম জজ কোর্টের প্রবেশদ্বার, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনজীবীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা

পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তফসিল বয়কট করে পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT