চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা

পরাগ আজিম by পরাগ আজিম
7:27 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ, আদালত
A A
চট্টগ্রাম জজ কোর্টের প্রবেশদ্বার, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা জজ কোর্টের আইনজীবীদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ী হাজী এনায়েত উল্লাহসহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. আজাদ রহমান। আদালত মামলার অভিযোগ গ্রহণ করে মামলাটি ৩ দিনের মধ্যে এজাহার হিসেবে গণ্য করতে কেরাণীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদীসহ ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য ২০১৩ সালে কেরানীগঞ্জ থানার কালিন্দী মৌজায় ৩৫ শতাংশ জমি কেনেন, যা ১২ বছর ধরে ভোগদখল করে আসছেন। গত বছরের ২৪ নভেম্বর দুর্বৃত্তরা ওই জমিতে প্রবেশ করে ১২ লাখ টাকার মূল্যবান গাছ কেটে নিয়ে যায়।

গত ১৫ অক্টোবর ব্যবসায়ী এনায়েত উল্লাহর নেতৃত্বে আসামিরাসহ ৫০/৬০ জন সন্ত্রাসী জমির দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। তারা মূল্যবান গাছপালা, রড, সিমেন্ট, ইট, বালু নিয়ে যাওয়ার পাশাপাশি অফিস কক্ষে ঢুকে কম্পিউটারসহ আসবাবপত্র ভাংচুর করেন। খবর শুনে আইনজীবীরা সেখানে গেলে তাদের মারধর করা হয়। এনায়েত উল্লাহ আইনজীবীদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে আইনজীবীরা জমিতে আসতে পারবেন না বলে গালিগালাজ করেন। এসময় তিনি আইনজীবীদের হত্যার হুমকি দেন বলেও মামলার আর্জিতে উল্লেখ করা হয়।

আর্জিতে আসামি হাজী এনায়েত উল্লাহ আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি বলে উল্লেখ করা হয়েছে।

Tags: মামলা
Previous Post

গ্রাহকরাই বাংলালিংকের প্রধান কেন্দ্রবিন্দু

Next Post

তফসিল বয়কট করে পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

Next Post
পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তফসিল বয়কট করে পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

বাংলাদেশের যুবকদের মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার দেখাচ্ছে বিকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ-এ ফিরে এলে মোবাইল রিচার্জে ১০০ টাকা ক্যাশব্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT