চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া থেকে ৭ গোল হজম করে ফিরছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৭-এ অস্ট্রেলিয়া, বাংলাদেশ ১৮৩তে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় ধাপের বাছাইপর্বে ‘আই’ গ্রুপে অনেক এগিয়ে থাকা সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। মেলবোর্নে লড়াইটা সুখকর হয়নি, র‌্যাঙ্কিংয়ের পার্থক্যটা মাঠেও বুঝিয়েছে ম্যাথিউ রায়ানের দল। জামাল ভুঁইয়ার দলকে হারিয়েছে ৭-০ ব্যবধানে।

পুরোটা সময় বাংলাদেশের উপর প্রাধান্য বিস্তার করে খেলা সকারুদের গোলমুখে কোনো শট নিতে পারেননি রাকিব-ফাহিমরা, অন্যদিকে হ্যাটট্রিক করেছেন বদলি হিসেবে নামা স্বাগতিক তারকা জেমি ম্যাকলারেন।

চতুর্থ মিনিটেই প্রথম গোল আদায় করে ফেলে অস্ট্রেলিয়া। বক্সের বাইরে থেকে প্রথম সেট পিস শটে আসা বলে হেডে প্রথম গোলটি করেন ডিফেন্ডার হ্যারি সাউটার। এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ মিনিটে বাংলাদেশ প্রথম কর্নার আদায় করে, কিন্তু কাজে লাগাতে পারেনি। ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন।

খেলার ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। রাইট উইং থেকে দারুণ আক্রমণে অতিথি ডিফেন্ডার হৃদয়কে পরাস্ত করলে বক্সের মধ্যে বল পান ফরোয়ার্ড ব্রান্ডন বোরেলো। আলতো টোকায় জালে জড়াতে ভুল করেননি তিনি। পরে অস্ট্রেলিয়ার গড়া গোলের দারুণ একটি সুযোগ ঠেকিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা।

ম্যাচের ৩৭ মিনিটে ব্যবধান আরও বাড়ায় অস্ট্রেলিয়া। এবার গোল করেন ফরোয়ার্ড মিচেল ডিউক। শারীরিক উচ্চতার সুবিধা নিয়ে সহজেই হেডে গোল করেন এ ফরোয়ার্ড। পরের মিনিটে ব্যবধান আরও বাড়ান ডিউক। মুহূর্তেই তছনছ হয়ে যায় বাংলাদেশের ডিফেন্ডিং লাইনআপ। ৪-০তে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়া পরের মিনিটে আরও একটি গোলে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। মিতুল মারমার দৃঢতায় বেঁচে যায় বাংলাদেশ। প্রথমার্ধে হালি ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক দল।

বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় অস্ট্রেলিয়া, গোল করেন বদলি হিসেবে নামা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। লেফট উইংয়ের আক্রমণে ডিফেন্ডারদের কোনো প্রতিরোধ ছাড়াই ফাঁকা বক্সের মধ্যে থেকে গোল করেন তারকা ফরোয়ার্ড। এসময় হলুদ কার্ড দেখেন বাংলাদেশের হাসান মুরাদ ও অস্ট্রেলিয়ার কেনু বাক্কুস।

পরে প্রায় ২০ মিনিট স্বাগতিকদের আটকে রাখেন জামালরা, ৭০ মিনিটে এসে আর সম্ভব হয়নি। নিজের দ্বিতীয় গোলটি করে বসেন ম্যাকলারেন। ৮৪ মিনিটে দলের ব্যবধানের সাথে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাকলারেন। ৭-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪৯, ৭০ ও ৮৪ মিনিটের গোলে হ্যাটট্রিক করেন ম্যাকলারেন।

ম্যাচের ৮৯ মিনিটে এইডেন ওনেলকে বক্সে শাকিল হোসেন ফাউল করায় পেনাল্টি পায় অস্ট্রেলিয়া, ম্যাসিমোর নেয়া সেই স্পটকিক ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা।

Tags: অস্ট্রেলিয়াজামালডিউকফিফাবাফুফেবাংলাদেশমিতুলমেলবোর্নরায়ানলিড স্পোর্টসশাকিলহ্যারি
Previous Post

সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

Next Post

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য ৩ দিনব্যাপী শুদ্ধাচার প্রশিক্ষণ

Next Post
শুদ্ধাচার সংলাপ প্রশিক্ষণে কর্মকর্তাদের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য ৩ দিনব্যাপী শুদ্ধাচার প্রশিক্ষণ

একজন কৃষক ধান ক্ষেতের মধ্যে কাজ করছেন, কৃষির উন্নয়নে গুরুত্ব আরোপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কৃষির অব্যাহত অগ্রযাত্রায় চলমান অবরোধের বিধ্বংসী প্রভাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT