চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তানজিন তিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in বিনোদন
A A
তানজিন তিশা হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন, সুস্থ হয়ে উঠছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোটপর্দার তারকা অভিনেত্রী তানজিন তিশা। খবরটি জানিয়েছে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে এক স্ট্যাটাসে তিনি জানান, অভিনয়শিল্পী তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তারপর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

সবার উদ্দেশে অভিনয়শিল্পী সংঘের এই নেতা বলেন,“আপনাদের সবার আবেগ, উৎকণ্ঠা ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।”

বুধবার মধ্যরাত থেকেই গুঞ্জন, মডেল অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন! বুধবার রাতে তিনি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যাচ্ছে।

তানজিন তিশার ঘনিষ্ঠজনদের বরাতে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বুধবার রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বেসরকারি হাসপাতাল স্কয়ারে ভর্তি করানো হয়।

কেন আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেত্রী, এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ব্যক্তিগত সম্পর্কের অবনতি হওয়ায় হয়তো এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিশা। সেক্ষেত্রে তিশার প্রেমিক হিসেবে চাউর হয় নাটকের এক সহ-অভিনেতার নাম!

 

ঢাকা/এমটিএল

Tags: অভিনয়শিল্পীঅভিনয়শিল্পী সংঘঅভিনেতাআত্মহত্যাতানজিন তিশানাটকমুশফিক আর ফারহানমুশফিক ফারহানলিড বিনোদনস্কয়ার হাসপাতাল
Previous Post

ভারতের সীমান্তের একটি ক্রসিং দখল নিয়েছে মিয়ানমারের জান্তা বিরোধীরা

Next Post

জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে তৃণমূল বিএনপি

Next Post
নির্বাচন বিষয়ক সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে তৃণমূল বিএনপি

আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

তফসিল ঘোষণার পর সরকারের কাজকর্ম কীভাবে হবে, জানালেন আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT