চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের সোনালী প্রজন্মের এখনো হয়নি শেষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা পাঁচবার ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার নজির গড়েছে নিউজিল্যান্ড। সবশেষ দুই আসরে ফাইনালে উঠলেও শিরোপা ট্রফি হাতছাড়া হয়েছিল। এবার ভারতের কাছে ৭০ রানে হেরে সেমি থেকে বিদায় নিয়েছে কেন উইলিয়ামসনের দল।

টুর্নামেন্টে সবচেয়ে অভিজ্ঞ দল নিয়েই কিউইরা খেলতে এসেছিল। স্কোয়াডে ২৮ বছরের কম বয়সী খেলোয়াড় ছিল মাত্র দুইজন। ৩৪ বর্ষী ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২৭ বিশ্বকাপে বর্তমান স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারকেই হয়তো দেখা যাবে না। চার বছর পর তাদের অধিকাংশের বয়স ৩৫ এর কাছাকাছি থাকবে। অনেকে ৪০ ছুঁইছুঁই করবেন।

নিউজিল্যান্ডের সোনালী প্রজন্মের খেলোয়াড়রা এখনও সাদা বলের ফরম্যাটে বিশ্বকাপ জিততে পারেননি। তবে উইলিয়ামসন মনে করেন, সেই সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

সেমিফাইনালের পর ব্ল্যাক ক্যাপস অধিনায়ক বলেন, ‘একটি দল হিসেবে আমরা আরও ভালো করার চেষ্টা চালিয়ে যেতে পারি। সোনালী প্রজন্ম এখনও শেষ হয়নি। একটি গ্রুপ হিসাবে বেড়ে ওঠা এবং একটি ভালো ক্রিকেট দল হয়ে ওঠার বিষয়ে আপনি আরও এগিয়ে যাবেন কিনা, তা নির্ধারণ করুন।’

উইলিয়ামসন স্বীকার করেছেন, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত কার্যত তার দলকে ফাইনালে যাওয়ার লড়াইয়ের বাইরে রেখেছিল। তার মতে, বিন্দুমাত্র ছাড় টিম ইন্ডিয়া দেয়নি।

Tags: উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডভারতমুম্বাইলিড স্পোর্টস
Previous Post

তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি

Next Post

ডিজিটাল আইনে গ্রেপ্তার জগন্নাথ শিক্ষার্থী খাদিজার জামিন

Next Post
সুন্দর তরুণী হিজাব পরা, বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল আইনে গ্রেপ্তার জগন্নাথ শিক্ষার্থী খাদিজার জামিন

ঢাকায় যানজটের মধ্যে রিকশা, বাস ও অন্যান্য যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরি আবহাওয়ার মধ্যে পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT