চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা বিশ্বকাপ বাছাই: শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 16, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রিলিমিনারি রাউন্ড-২’ এর বাছাইপর্বের ‘আই’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার মেলবোর্নে বাংলাদেশ সময় দুপুর ৩টায় দল দুটি মুখোমুখি হবে।

শক্তির বিচারে লাল-সবুজের দলের চেয়ে অনেক ধাপ এগিয়ে অজিরা। নিয়মিত বিশ্বকাপে অংশ নেয়া দলটি র‌্যাঙ্কিংয়ের ২৭তম স্থানে রয়েছে। ১৮৩তম স্থানে থাকা বাংলাদেশ ভালো ফলাফল করতে চায়।

এর আগে ২০১৫ সালে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে দুইবারের সাক্ষাতে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল জামাল ভূঁইয়ার দল। পার্থে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হারে। পরে ঢাকায় ঘরের মাঠে তাদের বিপক্ষে ৪-০ গোলে পরাজিত হয়।

অস্ট্রেলিয়ার পৌঁছানোর পর মেলবোর্নের ইয়ারাভিল গ্রোরি ফুটবল ক্লাব মাঠে স্থানীয় ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা অনুশীলন করে। ম্যাচের আগেরদিন বুধবার সন্ধ্যায় একই ভেন্যুতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ভালো ফলাফল করার জন্য দোয়া চাইছেন। বলেছেন, ‘টিমের জন্য দোয়া করেন, আমাদের সাথে থাকেন। আমি জানি এই ম্যাচ বেশ কঠিন হবে, কিন্তু আমরা বেশ ভালো একটা ফলাফল করতে চাই।’

স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা অবশ্য বেশ খানিকটা আশাবাদী। তার ভাষ্য, ‘গেল কয়েক বছর আমরা উন্নতি করেছি, বিশেষ করে গত বছর। আশা করছি, এ ম্যাচেও আমরা নিজেদের সামর্থ্য দেখাতে পারব। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়ার কাজটা যতটা সম্ভব কঠিন করতে চাই।’

অস্ট্রেলিয়ার প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড বাংলাদেশ দলকে ভালো ও শক্তিশালী দল আখ্যায়িত করে বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে এগিয়ে যেতে চাই।’

Tags: অস্ট্রেলিয়াক্যাবরেরাগ্রাহামজামালফিফাবাফুফেবাংলাদেশবিশ্বকাপ বাছাই-২০২৬মেলবোর্নলিড স্পোর্টস
Previous Post

কানাডায় ’বাচনিক’ এর দশ বছর পূর্তি উদযাপন

Next Post

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

Next Post
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনের ভিতর অগ্নিকাণ্ডের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ক্রিকেটার গিল স্টেডিয়ামে উঠছেন, দর্শকদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু পরবর্তী প্রভাবে ভুগেছেন গিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT