চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমালয়সম রানাতাড়ায় লড়ছে কিউইরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 15, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির ইতিহাস গড়ার দিনে নিউজিল্যান্ডকে হিমালয়সম লক্ষ্য দিয়েছে ভারত। ৩৯৮ রানের লক্ষ্যে নেমে তিন ব্যাটারকে হারালেও ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে লড়াই করছে নিউজিল্যান্ড। রান তোলার পাশাপাশি রানরেটের দিকেও মনোযোগ রাখতে হচ্ছে কিউই ব্যাটারদের। সেঞ্চুরির দেখা পেয়েছেন মিচেল। 

বিশ্বকাপের চলতি আসরের প্রথম সেমিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোহলির রেকর্ডময় সেঞ্চুরি ও শ্রেয়াস আয়ারের শতকে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ৩৯৭ রানের সংগ্রহ গড়েছে স্বাগতিক ভারত। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ  ৩৪ ওভারে চার উইকেটে ২২১ রান। আটটি চার ও পাঁচটি ছক্কায় ৮৬ বলে ড্যারিল মিচেল ১০১ রানে ক্রিজে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন রানের খাতা না খোলা গ্লেন ফিলিপস।

জিততে হলে ১৬ ওভারে কিউইদের ১৮৫ রান করতে হবে। বর্তমানে ওভার প্রতি ৬.৫০ করে রান তুলছেন মিচেল ও ফিলিপস। জয়ের জন্য় রানের গতি বাড়িয়ে তুলতে হবে ওভারপ্রতি ১১.০৬ করে।

নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি খুব একটা। ৩৯ রানেই দুই ওপেনর রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের উইকেট হারায় তারা। এরপর হাল ধরেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। ১৮১ রানের জুটি গড়েছেন দুজনেই।

২৯তম ওভারে ওভারে অবশ্য উইলিয়ামসনকে আউট করার সুযোগ হাতছাড়া করে ভারত। বুমরাহ’র স্লোয়ারে উড়িয়ে মারতে যান উইলিয়ামসন। লং অনে ক্যাচ ছেড়ে দেন মোহাম্মদ শামি।

৩৩তম ওভারের প্রথম বলে আটটি চার ও পাঁচ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল। পরের বলেই উইলিয়ামসনকে ফেরান মোহাম্মদ শামি। আটটি চার ও এক ছক্কায় ৭৩ বলে ৬৯ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক। ওভারের চতুর্থ বলে ফের আঘাত হানেন শামি। টম লাথাম ফিরে যান রানের খাতা না খুলেই।

Tags: উইলিয়ামসনওয়াংখেড়ে স্টেডিয়ামওয়ানডে বিশ্বকাপ ২০২৩কোহলিগিলনিউজিল্যান্ডভারতমিচেলমুম্বাইরোহিতসেমিফাইনাল
Previous Post

ভারতে বানরের হামলায় শিশু নিহত

Next Post

কলকাতায় স্পিন সহায়ক পিচ আশা করছে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছে, কিছু খেলোয়াড় বসে ও দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় স্পিন সহায়ক পিচ আশা করছে অস্ট্রেলিয়া

বিশ্ব COPD দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দূষণ ও তামাক সেবন কমিয়ে আনতে পারলে নিয়ন্ত্রণ হবে সিওপিডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT