চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই দিনের কষ্ট আজ আর কষ্ট মনে হচ্ছে না: জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 15, নভেম্বর 2023
in বিনোদন
A A
বিজয় উৎসবে নারী ও পুরুষের আনন্দের মুহূর্ত, পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন জয়া আহসান। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘বিউটি সার্কাস’ ছবির জন্য পুরস্কার গ্রহণ করেন জয়া।

পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমের কাছে জয়া বলেন, “এটা নিয়ে ৫ম বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। প্রতিবারই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকেই পুরস্কার নিয়েছি, এটাই আমার পরম সৌভাগ্য।”

‘বিউটি সার্কাস’ এর ট্রুপের সঙ্গে থেকে ওদের জীবনটাকে চিত্রায়িত করার চেষ্টা করেছেন নির্মাতা মাহমুদ দিদার। পুরস্কার হাতে পেয়ে সেই সময়ের কথাও স্মরণ করেন জয়া।

তিনি বলেন, আমি ‘বিউটি সার্কাস’ এ অভিনয় করার অন্যতম কারণ ছিলো, আমার চরিত্রটি ছিলো অসম্ভব চ্যালেঞ্জিং। কোনো স্টান্টম্যান ব্যবহার না করে সবগুলো সার্কাসের খেলা আমি নিজে করেছি। ইনজুর্ড হয়ে এজন্য দীর্ঘদিন অসুস্থও থাকতে হয়েছে। আমার হাতে আজ যখন এই দেশের অন্যতম সম্মাননা হাতে উঠলো, সেই কষ্ট টা আর কষ্ট মনে হচ্ছে না।

পুরস্কার নেয়ার সময় প্রধানমন্ত্রী কি কিছু বলেছেন জয়াকে? এমন প্রশ্নে জয়া বলেন, সামহাউ পেনড্রাইভে ‘বিউটি সার্কাস’ সিনেমাটি তার কাছে পৌঁছে ছিলো; তিনি সিনেমাটি দেখেছেন। পুরস্কার দেয়ার সময় তিনি আমাকে বলেছেন,‘তোমার চরিত্রটির জন্য পুরস্কারটি দিতে পেরেছি, এজন্য খুব ভালো লাগছে আমার’।

২০২২ সালে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মাহমুদ দিদারের ছবি ‘বিউটি সার্কাস’ এর জন্য এবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান। এরআগে ৪ বার তিনি এই পুরস্কার অর্জন করেন।

প্রথমবার তিনি ২০১১ সালে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’র জন্য পুরস্কার অর্জন করেন। পরে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ (২০১২), অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ (২০১৫) এবং অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ (২০১৮) এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Tags: ইমপ্রেস টেলিফিল্মগেরিলাচোরাবালিজয়া আহসানজাতীয় চলচ্চিত্র পুরস্কারদেবীপ্রধানমন্ত্রীবিউটি সার্কাসমাহমুদ দিদারলিড বিনোদনশেখ হাসিনাসিনেমা
Previous Post

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা: পরিসংখ্যান কী বলছে

Next Post

স্মরণকালের ভয়াবহ তাপদাহে পুড়ে যাচ্ছে ব্রাজিল

Next Post
ব্রাজিলে তীব্র তাপদাহে একজন ব্যক্তি পানি ঢেলে ঠাণ্ডা করার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মরণকালের ভয়াবহ তাপদাহে পুড়ে যাচ্ছে ব্রাজিল

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ব্যাটিং করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT