চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় শিশু হত্যা বিষয়ে ট্রুডোর মন্তব্যের কড়া জবাব দিলেন নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 15, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নেতানিয়াহু ও ট্রুডো আলোচনা করছেন, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় নারী ও শিশু হত্যা বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই যুদ্ধ এবং মৃত্যুর জন্য দায়ি হামাস, ইসরায়েল নয় যার জবাবদিহি হামাসকে করতেই হবে।

বেঞ্জামিন নেতানিয়াহু টুইটারে এক টুইট বার্তায় লিখেছেন, গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে। ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের ওপর হামলা করছে না, হামাস নিজেই এই গণহত্যা চালাচ্ছে।

তিনি আরও লিখেছেন, ইসয়ায়েল এই যুদ্ধে বেসামরিক নাগরিকদের এই যুদ্ধ থেকে দূরে রাখার চেষ্টা করলেও, হামাস তা হতে দিচ্ছে না।

বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাস ইসরায়েলের ওপর যুদ্ধের সব দোষ চাপিয়ে দিচ্ছে কিন্তু, হামাসই বেসামরিক নাগরিকদের আড়ালে লুকিয়ে তাদের উপর হামলা করছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্য গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ইতিমধ্যে গাজায় ১১ হাজার জনের বেশি মানুষের প্রাণ গেছে এবং সাড়ে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে হাসপাতালগুলোতে ইনকিউবেটরগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। যার জন্য নবজাতকদের মৃত্যুর হৃদয়বিদারক চিত্রগুলো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।

গাজার আল শিফা হাসপাতালে ইনকিউবেটর জেনারেটরের জ্বালানী ফুরিয়ে যাওয়ায় ৩৯ জন নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।

জাস্টিন ট্রুডো বলেছেন, আমি ইসরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। সারাবিশ্ব এই নারী ও শিশু হত্যার সাক্ষী। এটা বন্ধ করতে হবে।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে এটি ছিল জাস্টিন ট্রুডোর সবচেয়ে কঠিন মন্তব্য।

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, হামাসকে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে এবং তাদের বন্দী থাকা ২০০ জনের মতো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে।

Tags: ইসরায়েলইসরায়েল প্রধানমন্ত্রীকানাডাকানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোগাজাফিলিস্তিনবেঞ্জামিন নেতানিয়াহুহামাস
Previous Post

থ্রিলার-সাসপেন্স নয়, মধ্যবিত্তের স্বপ্ন নিয়ে ওয়েব ফিল্ম!

Next Post

ভারত-নিউজিল্যান্ড সেমি: যাদের নিয়ে সাজল মহারণ একাদশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-নিউজিল্যান্ড সেমি: যাদের নিয়ে সাজল মহারণ একাদশ

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা মানুষ পোড়ায়, তাদের সাথে সংলাপ হতে পারে না: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT