চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ নায়কের একজন, সিয়াম বললেন ‘উড়ো খবর’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 14, নভেম্বর 2023
in বিনোদন
A A
চিত্রনায়ক সিয়াম হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ চলাকালীন একরাতে নৌ বাহিনীর ভয়ংকর একটি অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে খ্যাত। সেই রাতের ঘটনা কেন্দ্র করে নির্মিত হতে যাওয়ায় ছবিতে অনন্ত জলিলের সঙ্গে সিয়ামের নাম এসেছে! তবে এই অভিনেতা স্পষ্ট জানালেন, তিনি ‘অপারেশন জ্যাকপট’ ছবিটি করবেন না!

দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, বহু নাটকীয়তার পর বহুল আলোচিত ‘অপারেশন জ্যাকপট’ ছবিটি করার দায়িত্ব পেয়েছেন কলাকাতার ‘পাগলু’ খ্যাত নির্মাতা রাজীব বিশ্বাস। আর এই ছবিতে থাকবেন বাংলাদেশের দশজন নায়ক। রয়েছেন অনন্ত জলিল, সিয়াম, রিয়াজ, বাপ্পী, সাইমন, নিরব, ইমন, সজল, রোশান ও জয় চৌধুরী। তাদের মধ্যে সাতজন চুক্তিবদ্ধ হয়েছেন!

কিন্তু সিয়াম তার ফ্যান পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন ভিন্নকথা! তিনি বলেন, ‘অপারেশন জ্যাকপট’ মুক্তিযুদ্ধের অন্যতম গৌরবের জায়গা। আমি অবশ্যই এই বিষয়ে সিনেমা নির্মিত হলে এর অংশ হতে চাইবো। কিন্তু সবার আগে আমি দেখব স্ক্রিপ্ট কেমন, নির্মাতা কে, প্রডিউসার কারা!

“পরিচালক রাজীবদার সাথে আমার হাই-হ্যালো হয়েছিল, স্ক্রিপ্ট নিয়ে বসতে চেয়েছিলেন তিনি; আমার শুটিংয়ে ব্যস্ততার কারণে সেই মিটিংটাই হয়নি। এরপর প্রডিউসারের সাথেও আমার কথা হয়েছে, সেখানে স্পষ্ট করে আমি জানিয়ে দিয়েছি যে এই সিনেমায় আমি অভিনয় করছি না। এরপরও কীভাবে কাস্টিংয়ে চূড়ান্ত তালিকায় আমার নাম থাকে, সেটিই আমার বোধগম্য না।” বলছিলেন সিয়াম।

দীর্ঘদিন যাবত নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না সিয়াম। তবে ওটিটিতে সরব হয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, এক বছরেরও বেশি সময় ধরে কোনো সিনেমার সাইনিং করিনি। দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই বলেই এই বিরতি। কাজেই দর্শকদের অনুরোধ করবো এমন উড়ো খবরে কখনও বিশ্বাস করবেন না। কোনো সিনেমা সাইন করলে অবশ্যই আমি নিজ থেকেই আপনাদের জানাবো।

আগামি বছরের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দিতে চান বলেও দৈনিকের ওই প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছেন রাজীব বিশ্বাস।

‘অপারেশন জ্যাকপট’ নিয়ে ছবি নির্মাণে প্রথম উদ্যোগ নিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রায় আড়াই বছর ধরে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম চিত্রনাট্য তৈরি করেন। এমনকি প্রাক প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি সিনেমাটি নিয়ে কাজ করে যাচ্ছিলেন। গত কয়েক বছরে এ নিয়ে অসংখ্য প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

কিন্তু আচমকা গত বছর জানা যায়, ছবিটি নির্মাণের দায়িত্ব পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওপর। নতুন করে এখানে আবার দরপত্র আহ্বান করা হয়। তখন ছবিটি নির্মাণের কাজটি পায় কিবরিয়া ফিল্মস। গিয়াসউদ্দিন সেলিমের ‘আশীর্বাদ চলচ্চিত্র’ দরপত্র থেকে ছিটকে পড়ায় তখন বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।

Tags: অনন্ত জলিলঅপারেশন জ্যাকপটঅভিনয়ইমনজয় চৌধুরীনিরববাপ্পীরিয়াজরোশানলিড বিনোদনসজলসাইমনসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ

Next Post

কঠিন চ্যালেঞ্জের জন্য রোমাঞ্চিত উইলিয়ামসন

Next Post
নিউজ কনফারেন্সে উইলিয়ামসন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন চ্যালেঞ্জের জন্য রোমাঞ্চিত উইলিয়ামসন

সোনিয়া গান্ধী জয়পুরে থাকছেন, ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির বায়ুদূষণের কারণে জয়পুরে থাকবেন সোনিয়া গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT