চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসতে চান পিটার হাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 13, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
পিটার হাস তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৩টি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সাথে বৈঠক করতে চান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড লু স্বাক্ষরিত একটি বিবৃতিকে তুলে ধরতে এই বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ ১৩ নভেম্বর সোমবার বিকেলে তার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সাক্ষরিত একটি বিবৃতি জাতীয় পার্টির বনানী অফিসে গিয়ে দলটির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বাংলাদেশ অবাধ সুষ্ঠু ও অংশ গ্রহণমূলক জাতীয় নির্বাচনের বিষয়ে দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। হাস দলটির কার্যালয়ে ৩০ মিনিট বৈঠক করেন । পরে জাতীয় পার্টির মহাসচিব জানান ডোনাল্ড লুর চিঠি হস্তান্তর করার জন্য পিটার হাস এসেছিলেন।

বিবৃতিতে আসন্ন নির্বাচনের বিষয়ে মার্কিন অবস্থান তুলে ধরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। এছাড়াও  যুক্তরাষ্ট্র কোন রাজনৈতিক দলকে আলাদাভাবে সমর্থন করে না বলে বিবৃতিতে জানানো হয়।

সংলাপ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদুত পিটার হাস সাক্ষরিত এই বিবৃতিতে বলা হ‌য়, মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে কোন ধরণের পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশের জন্য ঘোষণা করা যুক্তরাষ্ট্রের ভিসানী‌তির প্রসঙ্গে বলা হয়, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের থ্রিসি ভিসানী‌তি কার্যকর থাকবে।

Tags: আওয়ামী লীগজাতীয় পার্টিপিটার হাসবিএনপি
Previous Post

গোয়া ও ঢাকার দুই উৎসবে জয়ার ইরানি ছবি ‘ফেরেশতে’

Next Post

জামালদের অস্ট্রেলিয়া ম্যাচের আগে চ্যালেঞ্জের নাম হিম ঠাণ্ডা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া ম্যাচের আগে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালদের অস্ট্রেলিয়া ম্যাচের আগে চ্যালেঞ্জের নাম হিম ঠাণ্ডা

শুভ ও সোহিনী সিরিজের মূল চরিত্রের ছবি, উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কিশমিশ’ নির্মাতার সিরিজে জুটিবদ্ধ শুভ-সোহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT