চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের জন্মদিনে নেত্রকোনায় হিমু উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 13, নভেম্বর 2023
in বিনোদন
A A
নেত্রকোনায় হিমু উৎসবের প্রতিবাদে অংশগ্রহণকারী মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহিত্যের বরপুত্র ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ জন্ম শহর নেত্রকোনায় নেচে গেয়ে হুমায়ূন ভক্তরা উদযাপন করেছে হিমু উৎসব নামে লেখকের ৭৫তম জন্মদিন।

এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় তারুণ্য নির্ভর হিমু পাঠক আড্ডার কাঙ্খিত উৎসবের আয়োজনে সকালে ১১ টায় আনন্দ শোভাযাত্রা বের করে।

অবরোধ ভেঙে সাতপাই সংগঠনের কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। প্রতি বছরের মতো উদ্বোধন করেছেন বরেণ্য বুদ্ধিজীবী চিন্তাবিদ অধ্যাপক যতীন সরকার। বার্ধক্যজনিত অসুস্থতায় ভার্চুয়াল উদ্বোধন করেন এবার।

পরে লেখক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ এর নাটক সিনেমায় ব্যবহৃত গানের তালে তালে সাতপাই থেকে আনন্দ শোভাযাত্রাটি মোক্তারপাড়া আসে। সেখানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিসিট) বিপীন চন্দ্র বিশ্বাস হিমু রুপাদের বরণ করে নেয়।

ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্ত মঞ্চে এসে শেষ করে হিমু-রুপাদের সাথে নিয়ে কেক কাটেন।

আনন্দ শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সকল ধরনের নেতৃবৃন্দরা তরুণদের সাথে মিলে মিশে একাকার হয়ে হিমু উৎসবের এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। নারীরা নীল শাড়িতে রুপা সাজে এবং পুরুষরা হলুদ পাঞ্জাবি ও টি-শার্ট পড়ে হিমু সেজে নান্দনিক শোভাযাত্রা শেষ করেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গানে ও আড্ডায় সাংস্কৃতিক পরিবেশনা। কেক কাটা অনুষ্ঠানে সংগঠনের পরিচালক সাংবাদিক আলপনা বেগমের সভাপতিত্বে মুক্তমঞ্চে কেক কাটা পূর্ববর্তী আলোচনায় অতিথিরা বক্তব্য রাখেন।
এছাড়াও অধ্যাপক মতীন্দ্র সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, চচন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, মৃনাল কান্তি চক্রবর্তী, কবি সাজ্জাদ খান, কলেজ শিক্ষক সাইফুল আলম স্বপন, বাউল সমিতির নেতা বেতারের শিল্পী আবুল বাশারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

Tags: উৎসবসিনেমাহুমায়ূন আহমেদ
Previous Post

গাইবান্ধায় যুবলীগ নেতা নিহত

Next Post

হামাসকে সমর্থন করায় ইসরায়েলে ইতিহাসের শিক্ষক গ্রেপ্তার

Next Post
ব্রিটিশ শিক্ষক ইসরায়েলে গ্রেপ্তার, পেছনে ইসরায়েলি পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসকে সমর্থন করায় ইসরায়েলে ইতিহাসের শিক্ষক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন ভবনের উপরে ডাটা অ্যান্টেনা ও স্যাটেলাইট ডিশ স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT