শ্রমিকদের আন্দোলন-ভাঙচুর-অস্থিরতার কারণে গাজীপুর ও আশুলিয়া এলাকায় দেড়শ’র বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে আছে। সংবাদ সম্মেলনে বিজিএমইএ নেতারা বলেন, কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক অবৈধভাবে কর্মবিরতি করছে। কারখানা ভাঙচুরকারীদের মধ্যে কিশোর গ্যাংয়ের যুক্ত হওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বিজিএমইএ।







