চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন রাচিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 12, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিজের অভিষেক বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার রাচিন রবীন্দ্র। আসরে ৯ ম্যাচ খেলে রান সংগ্রাহকের তালিকায় আছেন তিনে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বুধবার ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। স্বাগতিক ভারতের সঙ্গে ম্যাচ হওয়াতে দর্শকে পূর্ণ থাকবে গ্যালারি। হাইভোল্টেজ ম্যাচটিতে খেলার জন্য মুখিয়ে আছেন ২৩ বর্ষী রাচিন।

আসরে তিন সেঞ্চুরি করা কিউইদের নতুন ব্যাটিং সেনসেশন রাচিন বলেছেন, ‘এটা একটা স্বপ্ন। আমরা কিউইদের পূর্ববর্তী বিশ্বকাপের কথা চিন্তা করছি যেখানে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিজিতে এবং তারপর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলেছিলাম। এখন ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে, বেশ ভালো একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ দর্শকে ভারতের বিপক্ষে খেলতে পারা একটি স্বপ্নের মত, যারা আসরে এখনও অপরাজিত রয়েছে।’

‘আমরা ভালো খেলব, সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব। আমরা জানি ক্রিকেটে প্রতিটি ম্যাচ জিততে পারব না। কিন্তু আমরা মাথায় রাখব কিভাবে তাদের আউট করা যায়।’

প্রথম বিশ্বকাপ খেলতে এসে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন রাচিন। আগে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর করা ৫৩২ ও কিংবদন্তি শচীন টেন্ডুলকারের করা ৫৩২ রানের রেকর্ড আগেই ছাড়িয়েছেন। ‘এটা বিশেষ মুহুর্ত তার জন্য।’ বলে মনে করেন তিনি।

Tags: ওয়াংখেড়েওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডবেয়ারস্টোভারতমুম্বাইরাচিনলিড স্পোর্টসশচীন
Previous Post

হাসপাতালের শৌচাগার থেকে নবজাতক উদ্ধার

Next Post

শুরু হতে যাচ্ছে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে’র নবম আসর

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হতে যাচ্ছে 'স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে'র নবম আসর

বাংলাদেশে ইউএনএফপিএ-বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কাজ করবে ইউএনএফপিএ-বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT