চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 12, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল টুর্নামেন্টে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হতাশার বিশ্বকাপে একটি জায়গায় নিজেদের কাজটা ঠিকঠাক করে এসেছিল বাংলাদেশ। টেবিলের আটে থেকে বিশ্বআসর ছেড়ে আসে। তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দৌড়ে নিজেদের অবস্থান পোক্ত করার প্রাথমিক কাজটা সেরে আসে। অবশ্য একটা বাধা ছিলই, কিন্তু গ্রুপপর্বে শেষ ম্যাচে ভারতের কাছে নেদারল্যান্ডসের হার আর কোনো শঙ্কা জাগতে দেয়নি। দশ দলের বিশ্বকাপে টেবিলের আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট কেটেছে সাকিব আল হাসানের দল।

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর ছন্দে পতন ঘটে। টানা ছয় পরাজয়। শঙ্কায় পড়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে কোয়ালিফাই করার বিষয়টি। নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে অবশ্য আশা বাঁচিয়ে রাখে সাকিবের দল। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও রানরেট ধরে রাখতে পারে টিম টাইগার্স। নয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের আটে থেকে আসর শেষ করে ফেরে বাংলাদেশ। পাকিস্তানে হতে চলা আসরটিতে খেলতে বিশ্বকাপ টেবিলে আটের মধ্যেই থাকতে হতো।

টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির পথে এরপরও একটা বাধা ছিল। নেদারল্যান্ডস ভারতকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করে ফেলত। বাদ পড়ে যেত সাকিব-মুশফিকদের স্বপ্ন। তবে নিজেদের কাজটা করতে পারেনি ডাচবাহিনী। ভারতের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। তাতে সব শঙ্কা এড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান আসরে খেলার টিকিট কেটেছে চণ্ডিকা হাথুরুসিংহের দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর আয়োজন করবে পাকিস্তান। আয়োজক হিসেবে সরাসরি টুর্নামেন্টে অংশ নেবে তারা। চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের সঙ্গে শীর্ষ আটে থাকা দলগুলো খেলবে ওই টুর্নামেন্টে।

আট দলের ২০২৫ টুর্নামেন্টটিতে এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলবেই। আয়োজক পাকিস্তানসহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও খেলবে আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ।

বিশ্বকাপে নয় ম্যাচ খেলে অপরাজিত থেকে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে সেমিতে পা রেখেছে স্বাগতিক ভারত। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সাউথ আফ্রিকা। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে তিনে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড। চার ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান।

এবারের বিশ্বকাপে দারুণ খেলেছে আফগানিস্তান। ৯ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থেকে বাড়ি ফিরেছে তারা। অন্যদিকে, তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থেকে ভারত ছেড়েছে ইংল্যান্ড। আর চার পয়েন্ট নিয়ে রানরেটে লঙ্কান ও ডাচদের পেছনে ফেলে আটে বাংলাদেশ।

টেবিলের তলানিতে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারিয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। দু’দলই ৯ ম্যাচে জিতেছে দুটি করে ম্যাচে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে লঙ্কানরা, দশে থেকে বিশ্বকাপ শেষ করেছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপের প্রথম সেমিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়বে দু’দল। দ্বিতীয় সেমিতে মুখোমুখি টেবিলের দুই ও তিনে থাকা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিতে লড়বে তারা। সেমির দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫বাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
Previous Post

আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রকে ভয় পায়না: নসরুল হামিদ

Next Post

হট-ফেভারিটের মতোই শেষ করল ভারত

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে হাসি ও আনন্দের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

হট-ফেভারিটের মতোই শেষ করল ভারত

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্ব শেষে কারা বেশি ছক্কা হাঁকালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT