চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাটলারকে অধিনায়ক রেখেই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 12, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, অধিনায়ক বাটলারসহ, প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

হতশ্রী পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের সাতে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে ২০১৯ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শেষ ম্যাচে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় সঙ্গী করে ফিরেছে জস বাটলারের দল। আসরজুড়ে ভরাডুবির পারফরম্যান্সের পর আমূল পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে নেতৃত্বে টিকে গেছেন বাটলার।

ডিসেম্বরে হতে চলা ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য রোববার ১৫ ও ১৬ সদস্যের আলাদা দল দিয়েছে ইসিবি। বাটলারের উপর আস্থা রেখেছে বোর্ড। উইন্ডিজ সফরে উইকেটকিপার-ব্যাটারকেই রাখা হয়েছে নেতৃত্বে। তবে ওয়ানডে দলে এসেছে বেশকিছু পরিবর্তন। বাটলারসহ জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপ দলের মাত্র ৬ জন।

অবসর প্রত্যাহার করে বিশ্বকাপ খেলা বেন স্টোকস নেই স্কোয়াডে। হাঁটুর অস্ত্রোপচারের পর ওয়ানডে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন এ অলরাউন্ডার। আপাতত টেস্ট দল নিয়ে ভাবছেন ৩২ বর্ষী তারকা।

আগামী ৩ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। সফরে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচও খেলবে বাটলারের দল। সিরিজটি হবে ১২ থেকে ২১ ডিসেম্বরের মধ্য। ক্যারিবীয় সফর শেষে ২০২৪ সালের সেপ্টেম্বরের আগে আর ওয়ানডে নেই ইংলিশদের।

ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ফিল সল্ট, জশ টাং ও জন টার্নার।

ইংল্যান্ডের টি-টুয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিচি টপলে, জন টার্নার ও ক্রিস ওকস।

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়েস্ট ইন্ডিজবাটলারলিড স্পোর্টসস্টোকস
Previous Post

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

উদ্বোধনের পর বাঁকখালী সেতুর বাতি চুরি!

Next Post
বাঁকখালী সেতুর বাতি চুরি হওয়ার ছবি, সেতুর পাশে ঝুঁকিপূর্ণ অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনের পর বাঁকখালী সেতুর বাতি চুরি!

প্রধানমন্ত্রী ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT