চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ হবে অন্যের চিন্তা-ধারণা: ড. মশিউর রহমান

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
3:05 অপরাহ্ন 12, নভেম্বর 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ড. মশিউর রহমান বসে থাকছেন, হাতে বই ও মোবাইল, পেছনে সোফা ও প্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞানী ড. মশিউর রহমান চ্যানেল আই- এর তারকা কথন অনুষ্ঠানে

নাসার ডিপ স্পেস ও ওয়ারলেস কমিউনিকেশন নিয়ে কাজ করা সফল বাংলাদেশি বিজ্ঞানী ড. মশিউর রহমান বলেছেন, অটোমেশন প্রযুক্তিতে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে কোয়ান্টাম যোগাযোগ বিদ্যার আওতায় এমন পদ্ধতি বের হবে, যেখানে একজন কম্পিউটারের মাধ্যমে অন্যজনের চিন্তা-ধারণা নিয়ন্ত্রণ করতে পারবে। একে বলা হয়, ব্রেইন কন্ট্রোল সার্ফেস (বিসিআই)। 

রোববার (১১ নভেম্বর) চ্যানেল আই এর তারকা কথন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।

পৃথিবীতে ও চন্দ্রে মস্তিষ্কের ক্রিয়া বিষয়ে মশিউর রহমান বলেন, পৃথিবী এবং চন্দ্রে একইভাবে মস্তিষ্ক কাজ করে না। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, পৃথিবীর পরিবেশ এবং আবহাওয়ায় আমাদের মস্তিষ্ক যেভাবে সংকেত ধারণ করে, চাঁদে সেটা সম্পূর্ণ ভিন্ন। কারণ পৃথিবীতে সংকেত আমাদের মস্তিষ্ক পর্যন্ত পৌছাতে অনেক বাঁধার সম্মুখীন হয়। সেই সব বাঁধা চন্দ্রে থাকে না।

তিনি বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে নাসা একটি টাওয়ার বিশিষ্ট চলমান স্যাটেলাইট চাঁদে পাঠাবে, যা সম্পূর্ণ চাঁদের কক্ষপথ ধরে ঘুরতে থাকবে। সেই স্যাটেলাইট মানুষ বহনে সক্ষম হবে।

কৃতি এই বিজ্ঞানী আরও বলেন, এখন পর্যন্ত চাঁদে যেসকল যান পাঠানো হয়েছে তা সবই ছিল মিডেল মুন অর্থাৎ, সেই সব যান চাঁদের মাটির মাঝামাঝি অবতরণ করেছে। তবে আমরা এবার চেষ্টা করছি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে যেখানে সামান্য শীতল পানির সন্ধান পাওয়া গেছে।

এই অটোমেশন প্রযুক্তির ব্যাখ্যা দিতে গিয়ে মশিউর রহমান বলেন, ডিপ স্পেস হচ্ছে মূলত পৃথিবী থেকে চাঁদ এবং মঙ্গল গ্রহের মাঝামাঝি যোগাযোগ। এই যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য আমরা ওয়ারলেস কমিউনিকেশন ব্যবহার করছি। এই ওয়ারলেস কমিউনিকেশনে পৃথিবী থেকে চাঁদে একটি টাওয়ার বিশিষ্ট চলমান মানুষ বহনকারী স্যাটেলাইট পাঠানো হবে। যেখানে পৃথিবী থেকে বসেই কম্পিউটারের মাধ্যমে চাঁদের অন্য ব্যক্তির চিন্তা-ধারণা নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা এই স্যাটেলাইট চাঁদে স্থাপনের মাধ্যমে আমরা মঙ্গল গ্রহে যোগাযোগের চেষ্টা করবো। অর্থাৎ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যোগাযোগ স্থাপনের স্টেশন হবে চাঁদ।

একজন বিজ্ঞানী হিসেবে এই মহাবিশ্বের কার্যক্রমকে কীভাবে দেখেন তিনি, এই প্রশ্নের জবাবে ড. মশিউর রহমান বলেন, আমি বিশ্বাস করি চাঁদে কিছু অতিমানবিক শক্তি আছে। কারণ আমরা যা দেখছি, যা জানতে পাচ্ছি সেই সব কিছু একটি নিজস্ব প্রক্রিয়ায় চলছে। তবে, এই প্রক্রিয়াটা কে পরিচালনা করছে বা কীভাবে পরিচালিত হচ্ছে তা আমরা কেউ জানি না। আজ পর্যন্ত পৃথিবীতে যা আবিষ্কার হয়েছে তা এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ৫ শতাংশেরও কম। শুধু তাই নয়, আমরা যে অজানা আবিষ্কারের পিছনে ছুটে চলেছি যার জন্য আমাদের এতো আবিষ্কার সেই অজানাটা যে কী, আমরা তাও জানি না।

ভিন গ্রহের এলিয়েন ও ইউএফও সম্পর্কে নাসার এই বিজ্ঞানী বলেন, আসলে এই পৃথিবীতে এলিয়েন আছে কি না, তার কোনো প্রমাণ নাই। তবে এটি একটি বিষ্ময়কর ঘটনা যা মানুষ বিশ্বাস করতে চায়। কিন্তু মানুষ আসলেই ইউএফও দেখেছে এটা সত্য এবং এর প্রমাণও আছে।

Tags: কম্পিউটারনাসাবাংলাদেশি বিজ্ঞানী
Previous Post

কাশ্মীরে আগুনে পুড়ে নিহত সরকারি কর্মকর্তাসহ ৩ জনই চট্টগ্রামের

Next Post

দিওয়ালিতে উৎসবমুখর বলিউড!

Next Post
দিওয়ালিতে উৎসবমুখর বলিউডের পারিবারিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিওয়ালিতে উৎসবমুখর বলিউড!

খুলনায় জেনোসাইড জাদুঘর উদ্বোধনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম 'জেনোসাইড জাদুঘর' খুলনায়, সোমবার উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT