চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চমক নিয়ে বাংলাদেশে ‘দ্য মার্ভেলস’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 10, নভেম্বর 2023
in বিনোদন
A A
দ্য মার্ভেলস সিনেমার তিনটি প্রধান চরিত্রের ছবি, শক্তিশালী ও সাহসী নারী সুপারহিরোরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর কথা ভুলে যাননি নিশ্চয়ই দর্শকরা। এমন একটি ছবিকে ভুলে যাওয়ার কথাও নয়। মার্ভেল সিরিজের প্রথম নারীকেন্দ্রিক ছবি ছিলো এটি। যেখানে ব্রি লারসন ইউএস এয়ারফোর্সের পাইলট ক্যারল ডানভার্সের চরিত্রে অভিনয় করেছিলেন।

বিশ্বের একটি শক্তিশালী চরিত্র হয়ে উঠেছিল এটি। স্যামুয়েল এল জ্যাকসন, বেন মেন্ডেলসন ও জ্যামা চ্যান অভিনীত ছবিটি বিশ্বজুড়ে ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার আয় করেছে। সেই সাফল্যের পথ ধরেই নির্মিত হয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন সিনেমা ‘দ্য মার্ভেলস’। ১০ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল আলোচিত এই ছবি।

‘দ্য মার্ভেলস’ মূলত ক্যাপ্টেন মার্ভেল-এর দ্বিতীয় কিস্তি। তবে এখানে যুক্ত হয়েছে আরো দুটি সাবপ্লট ও চরিত্র। এর মধ্যে প্রধান হিসেবে রয়েছে মিস মার্ভেল চরিত্রটি। টেলিভিশন সিরিজের মাধ্যমে মিস মার্ভেলকে পরিচয় করানো হয়েছিল। প্রধান চরিত্রে ছিলেন ইমান ভেলানি। সেখানেই জানানো হয়েছিল কামালা খান ফিরবেন ‘দ্য মার্ভেলস’ সিনেমায়। যথারীতি ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে থাকছেন ব্রি লারসন। তাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প।

সিনেমাটি শুরু থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে। এমনকি বিলিয়ন ডলার বাজেটের সিনেমাটিতে অস্কারজয়ী ব্রি লারসন আবারও নতুন চমকে সুপারহিরো অবতারে হাজির হতে যাচ্ছেন। পাশাপাশি তার সঙ্গে সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী ইমান ভেলানি ও তেয়োনাহ প্যারিস। এই তিন সুপারপাওয়ার ত্রয়ীকে দলবদ্ধ হয়ে বিশ্বকে বাঁচাতে দেখবেন দর্শকরা।

গত এপ্রিল সিনেমাটির টিজার এবং সম্প্রতি প্রকাশিত ট্রেলারে সেই আভাস দিয়েছেন নির্মাতা। ট্রেলারে উঠে এসেছে, ক্যাপ্টেন মার্ভেল, মিসেস মার্ভেল এবং মনিকার সুপারপাওয়ারগুলো একে অপরের সঙ্গে যুক্ত। বিশ্বকে বাঁচানোর জন্য মহাজাগতিক অনুসন্ধানে নেমেছে তারা। কিন্তু কীভাবে তারা একত্রিত হবেন এবং তাদের শক্তিগুলোর মিশ্রণ ঘটাবেন তা ট্রেলারটিতে উন্মোচন করা হয়নি।

এক সাক্ষাৎকারে ব্রি লারসন বলেন, ‘আমরা নিজের ক্ষমতা ধরে রাখা এবং অন্যের কাছে ক্ষমতা হস্তান্তরে সবসময়ই ভয়ে থাকি। যে কারণে সকল ভার বা ক্ষমতা নিজেরাই ধরে রাখতে চাই। তাই আমি মনে করি, সিনেমাটিতে তিন শক্তির মিশ্রণ থেকে শেখার অনেককিছু আছে। কেন নিজের ক্ষমতা একে অন্যের সঙ্গে শেয়ার করতে হবে তা সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন। অপ্রত্যাশিত একটি সিনেমা হতে যাচ্ছে ‘দ্য মার্ভেলস’। আমার বিশ্বাস, সারাবিশ্বের দর্শকরা সিনেমাটি দেখার জন্য মুখিয়েছে আছে’।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার পর দ্য মার্ভেলস ছবিতেই মার্ভেল একটি নতুন ‘টিম’কে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে। এ সিনেমার মাধ্যমে মার্ভেলের সুপারহিরোদের মধ্যে আবার ফিরছেন নিক ফিউরি। কামালা খানকে নিয়ে সিরিজ বা সিনেমা এগিয়ে নেয়ার ক্ষেত্রেও প্রভাব রাখবে এ সিনেমার প্রতিক্রিয়া। তাই সিনেমাটি মার্ভেলের জন্যও এক ধরণের পরীক্ষা বটে। তবে এই পরীক্ষা যে মার্ভেল সহজেই উৎরে যাবে তাতে সন্দেহের অবকাশ নেই।

Tags: ক্যাপ্টেন মার্ভেলটিজারট্রেলারদ্য মার্ভেলসলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সহলিউড
Previous Post

রেকর্ড জুটিতে জয়ের সাথে মিরপুরে সিরিজও জ্যোতিদের

Next Post

বিজয় সরণীতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন

Next Post
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় সরণীতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন

সিইসি নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ভোট দেশ-বিদেশে আলোচনার শীর্ষে: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT