চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে মিস করবেন হাথুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 10, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ও হাথুরুসিংহে ক্রিকেট পরবর্তী আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে পড়ে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পরিবর্তে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গ্রুপপর্বে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারা সাকিবকে মিস করবেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

শুক্রবার পুনেতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান এ কোচ বললেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে সাকিবকে পাচ্ছি। মানে আমি বলছি, সাকিবের সামর্থ্যের মতো কেউ যদি আপনার পাশে থাকে, বিশ্বসেরা অলরাউন্ডার, তার মানে দুজন খেলোয়াড় আছে আপনার হাতে। সুতরাং এই কম্বিনেশনে বেশিকিছু করা কঠিন।’

‘আমরা অবশ্যই আরেকজন স্পিনার বা পেসার দিয়ে তার জায়গা পূরণ করার চেষ্টা করব। এটা আসলে ব্যাটিং, আমরা তার ব্যাটিং এবং নেতৃত্বের অভাববোধ করব। সুতরাং এটা বেশ কঠিন।’

আসরে খুব একটা পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। মাঝপথে চোটে পড়েছিলেন, তখন খেলতে পারেননি স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটি। শেষ ম্যাচটিতেও থাকবেন না ৩৬ বর্ষী তারকা। সাকিবের পরিবর্তে দলে ডাকা হয়েছে ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়কে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিবকে ছাড়াই বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠেই লড়াই।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপুনেবাংলাদেশবিজয়ভারতশ্রীলঙ্কাসাকিবহাথুরু
Previous Post

আসন্ন ভোট দেশ-বিদেশে আলোচনার শীর্ষে: সিইসি

Next Post

দৈনিক চার ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল

Next Post
ঢাকার আকাশে ভবন ও গ্যাসের বিস্ফোরণের ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক চার ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল

নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীতে স্মরণ সভা ও আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নূর হোসেন দিবস পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT