চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনে ট্রেন চলাচল, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেল ও মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে ট্রেন চলাচল উদ্বোধন করে কক্সবাজার থেকে রামু পর্যন্ত ট্রেনে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। পরে মাতারবাড়িতে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর পুরো কক্সবাজার শহর।







