শনিবার মহেশখালির মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দরের চ্যানেল উদ্বোধন এবং গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের ভিত্তি স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণে বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বন্দর কর্তৃপক্ষ।







