চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারফরম্যান্সে ‘হতাশ’ হলেও অধিনায়কত্ব ‘উপভোগ’ করেছেন মেন্ডিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 10, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, পেসে ভাবনায়, ক্যাপ ও জার্সি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হারের পর চোটের কারণে শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকাকেও হারায় দল। এরপর দলের হাল ধরেন কুশল মেন্ডিস। তবে পরিবর্তন হয়নি লঙ্কানদের ভাগ্য। হতশ্রী পারফরম্যান্সে দলটি বিশ্বকাপ অভিযান শেষ করলেও অধিনায়কত্ব বেশ উপভোগ করেছেন মেন্ডিস।

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে হারার পর মেন্ডিস বলেছেন, ‘প্রথম দশ ওভারে আমরা তিন-চার উইকেট হারিয়েছিলাম। তাতেই আমরা অনেকটা পিছিয়ে পড়ি এবং ব্যাট হাতে তখন লড়াই করতে হয়েছে। মাঝের ওভারগুলোতে যদি বড় কোনো জুটি হতো, তাহলে এই উইকেটে আমরা তিনশর বেশি রান করতে পারতাম। দিলশান মাদুশঙ্কা ভালো বোলিং করেছে। যেহেতু তারা ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেছে, তাই আমাদের বোলারদের জন্য কাজটি বেশ কঠিন ছিল। ’

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃহস্পতিবার কিউইরা টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ট্রেন্ট বোল্ট ও লোকি ফার্গুসনদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪৬.৪ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ২৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড জয়ের বন্দরে নোঙর করে।

বিশ্বকাপে শুরুতে অবশ্য দারুণ ছন্দে ছিলেন উইকেটরক্ষক ব্যাটার মেন্ডিস। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচে ৭৬ রানের একটি ইনিংসের পর পাকিস্তানের বিপক্ষে ১২২ রান আসে তার ব্যাট থেকে। এরপর আফগানিস্তানের বিপক্ষে ৩৯ রানের ইনিংসটি বাদ দিলে আর কোনো ম্যাচেই জ্বলে উঠতে পারেননি ২৮ বর্ষী ক্রিকেটার।

নিজের পারফরম্যান্সে হতাশ হলেও অধিনায়কের দায়িত্ব উপভোগ করা মেন্ডিস বলেছেন, ‘বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের পর আমি অধিনায়কত্ব পেয়েছি। বেশ উপভোগ করেছি। যদিও নিজের পারফরম্যান্সে হতাশ, কিন্তু অধিনায়কত্ব বেশ উপভোগ করেছি। দলের দুজন তরুণ খেলোয়াড়ের পারফরম্যান্স দেখে খুব খুশি হয়েছি, তারাই আমাদের ভবিষ্যৎ।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডভারতমেন্ডিসলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
Previous Post

সাকিবের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছে বিসিবি

Next Post

মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী চ্যানেল আই অনলাইন এর মাধ্যমে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের ভিত্তি স্থাপন শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT