চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় হাজার কোটিতে বিক্রি হলো পিকাসোর আঁকা প্রেমিকার ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 09, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, শিল্প সাহিত্য
A A
পিকাসোর কাল্পনিক শিল্পকর্মের সামনে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা ‘ওম্যান উইথ এ ওয়াচ’ নামক একটি ছবি প্রায় ১৩৯ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা। ছবিটি পিকাসোর আঁকা মাস্টারপিসগুলোর একটি।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (৮ নভেম্বর) স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্বনামধন্য নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স থেকে ছবিটি নিলামে বিক্রি হয়েছে। এটাই পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি। ১৮৩২ সালে তিনি এই ছবিটি এঁকেছিলেন।

এই ছবির নীল রঙের ব্যাকগ্রাউন্ডের সামনে অনেকটা সিংহাসনের মতো একটি আসনে বসে আছেন একজন নারী। বিশেষজ্ঞদের ধারণা, এই নারী পিকাসোর প্রেমিকা ফরাসি চিত্রশিল্পী মেরি থেরেসি ওয়াল্টার। ছবিটিতে প্রেমিকার প্রতি শিল্পীর মুগ্ধতার আবেশ ফুটে উঠেছে বলে তারা মনে করেন।

১৯২৭ সালে প্যারিসে ১৭ বছর বয়সী ওয়াল্টারের সাথে পিকাসোর প্রথম দেখা হয়। তিনি তখন ব্যালে নৃত্যশিল্পী ওলগা খোখলোভার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ধারণা করা হয়, মেরি থেরেসি ওয়াল্টার পিকাসোর সবচেয়ে প্রিয় প্রেমিকা ছিলেন। ‘ওম্যান উইথ এ ওয়াচ’ ছাড়াও পাবলোর আরও কয়েকটি ছবিতে চিত্রিত হয়েছেন তিনি।

১৯৭৩ সালে ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো। মৃত্যুর পঞ্চাশ বছর পরও তিনি আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী, গতিশীল এবং সৃজনশীল প্রতিভা হিসেবে সমাদৃত।

Tags: চিত্রশিল্পীপিকাসোশিল্পীসোথেবি'স
Previous Post

নানা সঙ্কটে মেহেরপুরের তাঁতপল্লীর তাঁতীরা

Next Post

নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে যুবক নিখোঁজ

Next Post
নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে যুবক নিখোঁজ. Channel i News - চ্যানেল আই নিউজ

নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে যুবক নিখোঁজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু ভোট করতে রাষ্ট্রপতির সহযোগিতা চাইলো নির্বাচন কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT