চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে যত রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 পূর্বাহ্ন 08, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের করা ২৯১ রান তাড়ায় নেমে ৯১ রানে ৭ ব্যাটার হারিয়ে যেন পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। সেখানেই ইতিহাস রচনা করলেন গ্লেন ম্যাক্সওয়েল। অষ্টম উইকেটে প্যাট কামিন্সকে নিয়ে ২০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লিখেছেন মহাকাব্য। সঙ্গে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে করেছেন ডাবল সেঞ্চুরি। অবিশ্বাস্য ইনিংসে রেকর্ডবুকে একাধিক অর্জনে নাম লিখিয়েছেন অজি অলরাউন্ডার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানের ইনিংসে খাদের কিনারা থেকে ৩ উইকেটের জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

১২৮ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় ২০১ রানের অপরাজিত ইনিংসটি খেলেছেন ম্যাক্সওয়েল। প্যাট কামিন্সকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে তোলেন ২০২ রান। যার মধ্যে কামিন্স করেছেন সবে ১২ রান। এজন্য অবশ্য অজি অধিনায়ককে মোকাবেলা করতে হয়েছে ৬৮ বল।

বিশ্বকাপে তৃতীয় ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন ম্যাক্সওয়েল। ২০১৫ বিশ্বকাপে ক্রিস গেইল ও মার্টিন গাপটিল ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ওয়ানডেতে ১৩তম ডাবল সেঞ্চুরি এটি। দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডে দ্বিতীয় অবস্থানে থাকলেন অজি অলরাউন্ডার। ১২৮ বলে দ্বিশতক পূর্ণ করেছেন ম্যাক্সি। ভারতের ঈশান কিষাণ ১২৬ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

ম্যাক্সওয়েল প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটার ও রানতাড়ায় নেমে প্রথম ব্যাটার হিসেবে পেয়েছেন দ্বিশতক। ওয়ানডেতে ছয় বা এর নিচে নেমে খেলা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এতদিন ছিল ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেবের ১৭৫ রান, ম্যাক্সওয়েল সেটিকে ছাড়িয়ে গেছেন।

গ্লেন ম্যাক্সওয়েলের এই ইনিংস ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ৮ম উইকেটে বিশ্বকাপ ও অজিদের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও এটি। কুইন্টন ডি কককে টপকে এবারের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিকও এখন ম্যাক্সওয়েল।

আরও কিছু রেকর্ড এসেছে ম্যাক্সওয়েলের অনবদ্য ইনিংসের কল্যাণে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবচেয়ে বেশি রানতাড়া করে জেতার রেকর্ড এখন অস্ট্রেলিয়ার। পাশাপাশি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানতাড়ার নতুন রেকর্ড এনেছে ম্যাক্সির অবিশ্বাস্য ইনিংসটি।

Tags: অস্ট্রেলিয়াআফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডম্যাক্সওয়েললিড স্পোর্টস
Previous Post

ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ২০১, খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

Next Post

গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরী ১২ হাজার ৫শ’ টাকা নির্ধারণ

Next Post
শ্রমিকদের ন্যূনতম মজুরী ঘোষণা অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরী ১২ হাজার ৫শ’ টাকা নির্ধারণ

ওবায়দুল কাদের বক্তৃতা দিচ্ছেন, পেছনে সংবাদ সম্মেলনের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপুরুষের মতো রাজনীতি বিএনপিকে মানায় না: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT