চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের প্রভাবে পেছাবে না সৌদি আরবের এই চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 07, নভেম্বর 2023
in বিনোদন
A A
বাংলাদেশি অভিবাসীরা বাসে যাত্রা করছেন, নিরাপত্তা ও স্বস্তির জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে গেছে ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধের প্রভাবে। তবে সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেছানো হবে না উৎসবটির তৃতীয় আসর। মূল প্রতিযোগিতা বিভাগে এবার মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ছবির আধিপত্য।

৩০ নভেম্বর উঠবে উৎসবের পর্দা। নামবে ৯ ডিসেম্বর। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার লোহিত সাগরের পূর্ব উপকূলে আয়োজন করা হবে উৎসবের। এবারের আসরের থিম, ‘আপনার গল্প, আপনার উৎসব’।

মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ১৭টি সিনেমা। এর মাঝে সৌদি আরবের সিনেমা ১১টি। আছে আফ্রিকা ও এশিয়ার সিনেমা।

জেদ্দা থেকে মাত্র কয়েকশ মাইল দূরে চলছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। এই প্রসঙ্গে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ আল-তুর্কি এবং ফেস্টের ব্যবস্থাপনা পরিচালক শিবানী পান্ড্য মালহোত্রা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা মনে করি সিনেমার মাধ্যমে সময়টাকে তুলে ধরা উচিত। আওয়াজ তোলার জন্য, অভিজ্ঞতা জানানোর জন্য সিনেমাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা উচিত। আমরা আমাদের উৎসবের তৃতীয় সংস্করণের জন্য জেদ্দায় গ্লোবাল ফিল্ম কমিউনিটিকে আবারও স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’

উৎসবের স্পেশাল স্ক্রিনিং হিসেবে দেখানো হবে জনি ডেপ অভিনীত ‘জিন দ্যু বারি’। এই ছবিটি দিয়ে পর্দা উঠেছিল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের।

‘জিন দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই চরিত্রে দেখা গেছে জনি ডেপকে। রাজা লুইয়ের সর্বশেষ উপপত্নী ‘জিন দ্যু বারি’কে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাইওয়েন।

সূত্র: ভ্যারাইটি

Tags: ইসরায়েলইসরায়েল হামাস যুদ্ধফিলিস্তিনরেড সি ফিল্ম ফেস্টিভ্যাললিড বিনোদনসৌদি আরব
Previous Post

চ্যানেল আইয়ের ছাদ কৃষি অনুষ্ঠান দেখে ছাদ বাগান করেছেন জয়পুরহাটের একজন উদ্যোক্তা

Next Post

আইভিআই’র বোর্ড অফ ট্রাস্টির সদস্য হলেন অধ্যাপক জগলুল

Next Post
অধ্যাপক জগলুল, আইভিআই বোর্ড সদস্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইভিআই’র বোর্ড অফ ট্রাস্টির সদস্য হলেন অধ্যাপক জগলুল

বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাকিব-কাণ্ডে’ অবাক হননি প্রসাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT