নোয়াখালীর সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের নতুন ভূখণ্ডের দেখা মিলেছে। হাতিয়ার চারপাশে মেঘনা নদীকে ঘিরে জেগে উঠেছে ছোট-বড় প্রায় ত্রিশটি চর। তবে সরকারের নিয়ন্ত্রণ আর পরিকল্পনার অভাবে এখনও এসব চরে বসতি টেকসই হচ্ছে না। সেই সাথে রয়েছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য।







