চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের তিন বোনকে যথাযথ মূল্যায়ন করা হয়নি: চম্পা

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
7:30 অপরাহ্ন 05, নভেম্বর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর নারী সাংবাদিক বা উপস্থাপিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয়ের ভীষণ ক্ষুধা তার। তবে পর্দায় তার উপস্থিতি কম। পছন্দমতো চরিত্র পান না বলে তিনি স্ক্রিনে নিয়মিত নন! এমনটাই তার ভাষ্য। বলছি গুণী অভিনেত্রী চম্পার কথা!

নিজের বয়সটাকে যেন ফ্রেমে ধরে রেখেছেন এই অভিনেত্রী। তাই চম্পা এখনও আগের মতো সতেজ! তিনি মনে করেন, চেহারা হচ্ছে মনের প্রতিচ্ছবি। নিজের ভিতরে পজিটিভ চিন্তা করলে এবং চিন্তামুক্ত থাকলে মানুষ ভালো থাকে। বজায় থাকে শারীরিক সৌন্দর্য্য!

দুটি বোনের সুন্দর ছবি, একে অপরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ
বলিউডের টাবুর সাথে চম্পা

শনিবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ ধরে অভিনেত্রী চম্পার সঙ্গে কথা হয়। চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে চম্পা বলছিলেন, তার প্রতিটি দিনই আনন্দে কাটে। তার কাছে এখনকার জীবনটা একটু বেশি ভালো লাগার। চম্পার ভাষায়, আমার এক মেয়ে ঈশা এবং দুই নাতী, ওরা আমার জান। নাতীদের কাছে আমি নানী না, ওদের বন্ধু। ওদের সঙ্গে খেলা করি, আত্মতৃপ্তি পাই। যখন ওদের সঙ্গে থাকি মনেই হয়না আমার বয়স হয়েছে। নিজেও শৈশবে ফিরে যাই। আগে এতো ব্যস্ত থাকতেন নিজেকে ও পরিবারকে দেয়ার সময় পেতাম না। কিন্তু এখন পুরোটা সময় নিজেকে ও পরিবারকে দিচ্ছি।

‘পদ্মা নদীর মাঝি’সহ বহু সিনেমা করে দর্শক নন্দিত হয়েছেন চম্পা। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই অভিনেত্রী বলেন, ভালো কাজ যেমন করেছি, তেমনি এলোমেলো কাজও করেছি। এখন আর এগুলো করতে চাই না। মানুষের মনে আবার নতুন করে চম্পার স্থান হবে তেমন কাজ ছাড়া করবো না। অনেক অনুরোধের কাজ করে পরে মনে হয়েছে নিজেকে ঠকিয়েছি। অনেক কাঠখড় পুড়িয়ে আজ আমি চম্পা। তাই মন্দ কাজ করে পিছিয়ে যেতে চাই না। মানুষ যেমন নতুন চম্পাকে দেখতে চায়, আমি নিজেও নতুন চম্পাকে হাজির করার জন্য অধীর অপেক্ষায় আছি।

নিজে অভিনয় কমিয়ে দিলেও চম্পা তার চারপাশের শিল্পীদের বিভিন্ন কাজ দেখেন। তিনি জানান, সেইসব কাজ তাকে ভাবায়। তবে নিয়মিত সিনেমা হলে যাওয়া হয়না চম্পার। তিনি বলেন, হাতের মুঠোয় সবকিছু আসায় নতুনদের কাজগুলো দেখি। অবাক হই, এরা কত দারুণ সব কাজ করে। আমার তাদের সঙ্গে কাজের অনেক ইচ্ছে। কারণ নতুনরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে। আমি মনে করি, নতুনদের আধুনিক মেধা এবং পুরাতনদের অভিজ্ঞতা এই দুই মিলিয়ে যদি কাজ করা হয়, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি নিঃসন্দেহে বহুদূর যাবে।

তিন বোন প্রকৃতি পর্যবেক্ষণ করছে, বনজ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ
আবার অরণ্য ছবির একটি দৃশ্যে চম্পা

কথায় কথায় ‘তিন কন্যা’ খ্যাত অভিনেত্রী জানালেন, নতুনদের কাজ দেখে নিজেকে খোঁজার চেষ্টা করেন। চম্পা ভাবেন, উমুক লুকে বা গেটাপের চরিত্রে যদি তিনি থাকতেন কেমন করতেন! চম্পা বলেন, লুক এবং গেটাপ শিল্পীদের চরিত্রকে উচ্চতায় নিয়ে যায়। যে লুক এবং গেটাপ নিজের মধ্যে লালন করে ধ্যান জ্ঞান হিসেবে নিতে পারবো সেই কাজটি করবো। ছবির অফার অনেক আসে। কিন্তু সেগুলো আমার পছন্দ হয়না। এজন্য ছেড়ে দেই।

উদাহরণ টেনে চম্পা নিজেই অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রশংসা করে বলেন, চঞ্চল ভাই এতসব চমৎকার এবং আলাদা আলাদা চরিত্র করে নিজেকে মেলে ধরছেন দেখলে আমার অনেক ভালো লাগে। আমার ভীষণ লোভ হয় যে, আমিও যদি চঞ্চল ভাইয়ের মতো এমন ভিন্ন লুক নিয়ে চরিত্র করতে পারতাম! একজন শিল্পীর এক ধরনের কাজে আটকে থাকা উচিত নয়। প্রকৃত শিল্পী হবেন পানির মতো। পানি যেমন যে পাত্রে রাখা হয় সেটার আকার ধারণ করে। ঠিক তেমন ভাবে প্রকৃত শিল্পী যে চরিত্র পাবে সেটাই বিশ্বাসযোগ্য করে তুলবে। যেটা আমাদের চঞ্চল ভাই করে যাচ্ছেন।

ঢাকাই সিনেমার ত্রিরত্ন

অভিনেত্রী চম্পার অন্য দুইবোন ববিতা এবং সুচন্দা। তাদের তিনজনকে বাংলাদেশের সিনেমার ‘ত্রিরত্ন’ বলা হয়ে থাকে। চম্পা নিজেও অনুভব করেন তার আরও দুই বোনের সাফল্য! তবে মানুষের ভালোবাসায় তিনজন সিক্ত হলেও চম্পার কিছুটা আক্ষেপ রয়েছেন। তিনি বললেন, তারা (ববিতা-সুচন্দা) যে যার মতো করে দাপিয়ে কাজ করে অবস্থান তৈরি করেছে। আমি অভিনয়ে না এলেও একই ফ্যামিলির মেয়ে বলে গর্বিত হতাম। তবে আমার খারাপ লাগে, আমাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমাদের দিয়ে যেমন কাজ করানো উচিত ছিল তা করানো হয়নি। আমাদের তিনবোনকে আরও বেশি কাজে লাগানো উচিত ছিল। শুধু অভিনয় নয়, যেখানে শিল্পের পদচারণা আছে সবখানে আমাদের তিনবোনের অনেক কিছু করার ছিল।

Tags: চঞ্চল চৌধুরীচম্পাববিতালিড বিনোদনসিনেমাসুচন্দা
Previous Post

বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স ৩ দিনের রিমান্ডে

Next Post

সন্ধ্যায় বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

Next Post
বাসে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর ‘আসল কাজ’ শুরু করবেন হাথুরুসিংহে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT