চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সমীকরণে সেমিফাইনাল খেলতে পারবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 05, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে, সেমিফাইনাল খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চারশ রান করেও হারতে হবে, হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করেনি নিউজিল্যান্ড! তবুও দুর্ভাগ্যই বরণ করতে হয়েছে কেন উইলিয়ামসনদের। যে হারে বড় ভূমিকা রেখেছে বেরসিক বৃষ্টিও। কিউইদের হারিয়ে আবার সেমিফাইনালে খেলার আশা তাজা হয়ে উঠেছে পাকিস্তানের। অবশ্য সেমিতে খেলার পথ বন্ধ হয়নি নিউজিল্যান্ডেরও।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার বাঁচামরার ম্যাচে হিমালয়সম ৪০২ রান তাড়া করতে নেমে ৬ রানে ওপেনার আব্দুল্লাহ শফিককে হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফখর জামান। শেষপর্যন্ত ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি, ঝড়ো সেঞ্চুরিতে অবদান রাখেন ফখর।

তাতে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে এখন পাকিস্তান। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে সেমির দৌড়ে টিকে আছে আফগানিস্তানও।

৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ভারত ও ১২ পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আগেই। সমান ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া। অজিদের সেমিফাইনাল এখনও নিশ্চিত না হলেও ভালো অবস্থানে আছে তারা।

সেমিতে খেলার টিকিট পেতে পাকিস্তানকে লড়তে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে। যে লড়াইয়ে জিততে হলে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় তুলতে হবে বাবরদের। জেতার পর তাকিয়ে থাকতে হবে বাকি দুদলের দিকে। নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে বেঙ্গালুরুতে। যে ভেন্যুতে কোনো সংস্করণেই এপর্যন্ত কোনো ম্যাচ জেতেনি কিউইবাহিনী।

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে যদি কিউইরা ১ রানে জয়ী হয়, তাহলে ইংল্যান্ডকে কমপক্ষে ১৩০ রানে হারাতে হবে রিজওয়ান-বাবরদের। আফগানিস্তানের শেষ দুটি ম্যাচ অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে। আফগানিস্তানকে তাদের দুই ম্যাচই হারতে হবে, অথবা অন্তত একটি ম্যাচে হারতে হবে আফগানদের। একইসঙ্গে নেট রানরেটে পাকিস্তানের পেছনে থাকতে হবে মুজিব-রশিদদের। তাহলেই সেরা চারের দুয়ার খুলতে পারে পাকিস্তানের সামনে।

Tags: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডপয়েন্ট টেবিলপাকিস্তানবাবরভারতলিড স্পোর্টস
Previous Post

ভরা মঞ্চে অরিজিতের পা ছুঁলেন রণবীর, ভাইরাল ভিডিও!

Next Post

পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ, এসআইসহ আহত ৩ 

Next Post
পুলিশের টহল গাড়ি, ককটেল বিস্ফোরণে আহত ৩, ঢাকা পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ, এসআইসহ আহত ৩ 

ফরাসি ফুটবলার এমবাপে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেকে নিয়ে যে বিবৃতি দিল রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT