চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সায়েদাবাদ ও নিউ মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 04, নভেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ, রাজনীতি
A A
সায়েদাবাদ ও নিউ মার্কেট এলাকায় বাসে ভয়াবহ আগুন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সায়েদাবাদ, এলিফ্যান্ট রোড ও নিউ মার্কেট যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তিনটি স্থানেই ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পৌঁছে কাজ শুরু করেছে।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদে, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডে ও নিউ মার্কেটের ৪ নম্বর গেটে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় দুটি ইউনিট কাজ করছে। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যানের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে বাসটি কোন পরিবহনের তা জানা যায়নি। এর আগে ৭টা ৩০ মিনিটে নিউ মার্কেটের চার নম্বর গেটে বাসে আগুন লাগার খবর আসে। এখানেও আমাদের দুটি ইউনিট কাজ করছে।

বাসে কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি, বাসে কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনোভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম চ্যানেল আই অনলাইনকে বলেন: সায়েদাবাদের জনপদ মোড়ের ফ্লাইওভারের নীচে বাসে আগুন দেয়া হয়েছে।এলিফ্যান্ট রোডে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং নিউ মার্কেটে মিরপুর লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

Tags: এলিফ্যান্ট রোডনিউ মার্কেটবাসে আগুন
Previous Post

অবরোধে মাঠে থাকবে ৬৫ হাজার আনসার-ভিডিপি

Next Post

প্রাণের মানুষ, সহজ মানুষকে নিয়ে এক সন্ধ্যা

Next Post
প্রাণের মানুষ, সহজ মানুষকে নিয়ে এক সন্ধ্যার অনুষ্ঠান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণের মানুষ, সহজ মানুষকে নিয়ে এক সন্ধ্যা

চ্যানেল আই অনলাইন হরতাল সংবাদ শিরোনাম, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে রোববার বিএনপির আধাবেলা হরতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT