চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলুগু তারকাকে বিয়ের গুঞ্জনে যা বললেন ম্রুণাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 04, নভেম্বর 2023
in বিনোদন
A A
একজন নারী রঙিন ছাতা ধরে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জুড়ে কদিন থেকে গুঞ্জন উঠেছে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘সীতা রামাম’ খ্যাত ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তাও কিনা আবার দক্ষিণী এক অভিনেতার সঙ্গে। সেই গুঞ্জনেই এবার পানি ঢাললেন ম্রুণাল।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে করা এক পোস্ট তিনি জানান, তিনি বিয়ে করবেন নিশ্চয়ই। কিন্তু এখনই নয়। গুঞ্জন ওঠা ওই তেলুগু অভিনেতাকে তিনিও খুঁজছেন যার সঙ্গে তার প্রেমের চর্চা।

ম্রুণালের কথায়, ‘‘গত কয়েক ঘণ্টা ধরে যারা যারা আমাকে জিজ্ঞেস করেছেন কোন তেলুগু অভিনেতার সঙ্গে বিয়ে করছি কি না, তারা সকলে আমাকে মাফ করবেন। আমি কোন সাহায্য করতে পারলাম না। কারণ, আমিও আসলে জানতে চাই কে সেই পাত্র যাকে নিয়ে আমার বিয়ের গুঞ্জন উঠেছে।’’

খানিকটা রসিকতা করেই শেষে ম্রুণাল বলেন, ‘‘আমি খুব শিগগির বিয়ে করব শুধু পাত্র বিয়ের তারিখ, আমাকে লোকেশন এবং ভেন্যু পাঠান এগুলো আপনারা ঠিক করে দিন।’’

গুজবটি শুরু হয়েছিল মূলত সম্প্রতি সম্পন্ন একটি অ্যাওয়ার্ড শোতে। যেখানে ম্রুণালের হাতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার তুলে দেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাবা এবং প্রযোজক আল্লু অরবিন্দ। ম্রুণালের হাতে পুরস্কার তুলে দিতে দিতে তাকে আশীর্বাদ করে তিনি বলেন, ‘‘আমি চাই ও হায়দরাবাদেই পাকাপাকি ভাবে থাকুক।’’ তারপর থেকে ছড়িয়ে যায় তেলুগু কোন অভিনেতার সঙ্গে তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

২০১২ সালে এক জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকে অভিনেত্রী হিসাবে পথচলা শুরু ম্রুণালের। ২০১৪ সালে একটি মারাঠি ছবিতে বড় পর্দায় অভিষেক হয় তার। তারপরে ২০১৯ সালে ‘সুপার ৩০’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ম্রুণাল। এরপর ‘সীতা রামাম’ ও  ‘জার্সি’র মত ছবিতে  কাজ করে নিজের আলাদা অবস্থান তৈরী করে নিয়েছেন এই অভিনেত্রী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: 'সীতা রামাম'অভিনেত্রীবিয়েম্রুণাল ঠাকুর
Previous Post

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

Next Post

পাকিস্তানের স্পিনঘূর্ণিতে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা পাকিস্তানের স্পিনের বিরুদ্ধে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের স্পিনঘূর্ণিতে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

ভৈরবে হরতালের প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার ভৈরবে হরতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT