চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
8:33 অপরাহ্ন 03, নভেম্বর 2023
in প্রবাস সংবাদ
A A
সৌদি ও বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। আজ শুক্রবার (৩ নভেম্বর) ফেডারেশন অফ সৌদি চেম্বার এন্ড কমার্সের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সালেহ আল ফরিদীর সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

মাহবুবুল আলম বলেন, সৌদি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিশেষ ইকোনমিক জোন তৈরি করা হয়েছে, যেখানে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে বিনিয়োগের সুযোগ রয়েছে।

এফবিসিসিআই সভাপতি সৌদি আরবে ৩১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ফেডারেশন অফ সৌদি চেম্বার এন্ড কমার্সের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ বিজনেস কাউন্সিলে বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

আব্দুল আজিজ বলেন, বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেরই ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির দারুণ সুযোগ রয়েছে। শীঘ্রই বাংলাদেশী বিনিয়োগকারীরা সৌদি আরবের বিনিয়োগের বড় অংশীদার হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চলতি বছরের মার্চে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে সৌদি ব্যবসায়ী দলের এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সামিটে যোগ দেয়ার কথা উল্লেখ করেন আবদুল আজিজ। বৈঠকে তিনি সৌদি বাজার, সৌদি আরবে বিনিয়োগের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তিনি বিভিন্ন সম্ভাবনাময় খাতে সৌদি ও বাংলাদেশের নতুন বিনিয়োগের ওপর জোর দেন।

এরপর এফবিসিসিআই এবং ফেডারেশন অফ সৌদি চেম্বার এন্ড কমার্সের মধ্যে বিজনেস কাউন্সিল এবং রিয়াদ চেম্বার অফ কমার্সের সহযোগিতায় বিটুবি ম্যাচ মেকিং সেশন অনুষ্ঠিত হয়।

চলতি বছরের মার্চে ঢাকায় এফবিসিসিআই -এর আয়োজনে অনুষ্ঠিত বিজনেস সামিটে দু’দেশের মধ্যে যৌথ বিজনেস কাউন্সিল গঠিত হয়। এর ধারাবাহিকতায় রিয়াদে আজ দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রথম বিজনেস কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে জ্বালানি, আইটি, স্বাস্থ্যসেবা, পর্যটন, খাদ্যপণ্য, লজিস্টিকস, পোশাক শিল্প, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি অগ্রাধিকার খাত চিহ্নিত করে পারস্পরিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে ঐক্যমত্য প্রকাশ করা হয়। এফবিসিসিআই সভাপতি এ সময় সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান।

যৌথ বিজনেস কাউন্সিলে বাংলাদেশের পক্ষে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং ফেডারেশন অফ সৌদি চেম্বার এন্ড কমার্সের পক্ষে ওআয়াদ আল আমরি নেতৃত্ব দেন।

এর আগে গতকাল জেনারেল অথরিটি ফর ফরেন ট্রেড (জিএএফটি) এর গভর্ণর মোহাম্মদ আব্দুল আজিজ আব্দুল জাব্বার-এর সাথে এফবিসিসিআই সভাপতি বৈঠক করেন।বৈঠকে জেনারেল অথরিটি ফর ফরেন ট্রেড-এর পক্ষ থেকে দু’দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সবরকমের সহায়তার আশ্বাস দেয়া হয়।

এফবিসিসিআই’র প্রতিনিধি দল আগামী ৬ নভেম্বর জেদ্দা চেম্বার অব কমার্সের সাথে অনুরূপ বৈঠক এবং বিটুবি ম্যাচ মেকিং সেশন নির্ধারিত রয়েছে।

বৈঠকে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষে মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা, ইকনমিক মিনিষ্টার মুর্তুজা জুলকার নাঈন নোমান, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা ও দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tags: এফবিসিসিআইবিনিয়োগ
Previous Post

বাংলাদেশ-ইউরোপ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’র সমাপ্তি

Next Post

‘জনপ্রিয়তা থাকলে আগুন সন্ত্রাসের প্রয়োজন কেন’

Next Post
বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জনপ্রিয়তা থাকলে আগুন সন্ত্রাসের প্রয়োজন কেন’

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচদের হারিয়ে সেমির দৌড়ে আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT