চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

এস কে রাসেল by এস কে রাসেল
2:04 অপরাহ্ন 02, নভেম্বর 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বিএনপির ডাকা অবরোধের শেষ দিনেও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ২ নভেম্বর সকাল ১০ টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের ডাউকিয়া কাটাবাড়ীয়া মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যাওয়ার আগেই বিএনপির নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বিএনপির আহবায় খালেদ সাইফুল্লাহ সোহেল , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।

সকালে কি‌শোরগঞ্জ-ক‌রিমগঞ্জ সড়‌কের সতালে এলাকায় অব‌রো‌ধের সমর্থ‌নে সং‌ক্ষিপ্ত মি‌ছিল বের ক‌রে জেলা ছাত্রদল ও যুবদল। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যাওয়ার আ‌গেই সট‌কে প‌ড়ে তারা। অব‌রোধে তেমন কোন প্রভাব না পড়লেও দূর পাল্লার সব সড়কে বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। তবে চলাচল কর‌ছে ছোট ছোট যানবাহন।

অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে জেলার কুলিয়ারচরের ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ছয়সূতী ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩২) ও ছাত্রদলের সহসভাপতি রেফায়েত উল্লাহ (২০) মারা যান। এ ঘটনায় ১৬ পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। এছাড়াও ওই সকালে জেলার ভৈরবে বিএনপি-আ’লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষতা থামাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। টিয়ার শেল ধোয়াই আহত আশিক মিয়া নামে চা বিক্রেতা রাতে ভাগলপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিএনপির দাবি চা বিক্রেতা আশিক মিয়া ভৈরব পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের সদস্য।

Tags: অবরোধকিশোরগঞ্জ
Previous Post

দেশে স্বাধীনতা বিরোধীদের কোন অধিকার নেই: প্রধানমন্ত্রী

Next Post

বিশ্বের অর্ধেকেরও বেশি দেশে সংকটে ‘গণতন্ত্র’

Next Post
মুখে লাল টেপ লাগানো একজন ব্যক্তির ছবি, প্রতিবাদ ও নিপীড়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অর্ধেকেরও বেশি দেশে সংকটে 'গণতন্ত্র'

অরুণা হাসিমুখে, শাকিবের উদারতায় মুগ্ধ, বাংলা সংবাদপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের উদারতায় মুগ্ধ অরুণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT