হঠাৎ করেই বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ওমান। এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশ দূতাবাসের একটি বিজ্ঞপ্তিকে দায়ী করেছের ওমানে প্রবাসী বাংলাদেশিরা। বিজ্ঞপ্তিতে শ্রমিক নিতে ওমানের কোম্পানিগুলোকে তাদের ব্যাংক স্টেটমেন্টসহ বেশকিছু শর্ত আরোপ করেছে বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।








